রাহুলের নিশানায় মোদী মন্ত্রিসভার প্রভাবশালী! দিলেন চোকসি যোগের 'প্রমাণ'

এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিশানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে দেশ থেকে পালিয়ে যাওয়া হিরে ব্যবসায়ী মেহুল চোকসির সঙ্গে যোগ ছিল জেটলির কন্যার।

এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিশানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে দেশ থেকে পালিয়ে যাওয়া হিরে ব্যবসায়ী মেহুল চোকসির সঙ্গে যোগ ছিল জেটলির কন্যার। তাঁর অ্যাকাউন্টে টাকাও জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল।

জনসভায় রাহুলের অভিযোগ

জনসভায় রাহুলের অভিযোগ

ছত্তিশগড়ের রায়পুরে জনসভায় রাহুল গান্ধীর অভিযোগ, মেহুল চোকসির কাছ থেকে টাকা পেয়েছেন অরুণ জেটলির কন্যা ও জামাই।

টাকা জমা মেয়ে সোনালির অ্যাকাউন্টে

টাকা জমা মেয়ে সোনালির অ্যাকাউন্টে

সংবাদ সংস্থাকে রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মেয়ের অ্যাকাউন্টে টাকা জমা করে দেশ ছেড়ে পালিয়েছেন মেহুল চোকসি।

অরুণ জেটলির পদত্যাগ দাবি

অরুণ জেটলির পদত্যাগ দাবি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতি আক্রমণ জোরদার করে রাহুল গান্ধী জেটলির পদত্যাগ দাবিও করেছেন। টুইটে রাহুল গান্ধীর অভিযোগ, অরুণ জেটলির কন্যা মেহুল চোকসির পে-রোলে ছিলেন। আর বাবা চোকসির ফাইলের ওপর বসে থেকে, তাকে দেশ থেকে পালাতে সাহায্য করেছেন।

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের অভিযোগ

এর আগে কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কন্যা ও জামাই, দুজনই আইনজীবী, চোকসির কাছ থেকে রিটেইনারশিপ বাবদ ২৪ লক্ষ টাকা পেয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+