জামিন পেলেন না মেহুল, ডমিনিকা আদালতে মামলা কোনদিকে মোড় নিচ্ছে
ভারত থেকে পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ঘিরে ডমিনিকা আদালতে চলেছে মামলা। গতকাল মামলার শুনানি শেষেও সেদেশে অবৈধ প্রবেশ ইস্যুতে জামিন পাননি কোটি টাকার মালিক হীরে ব্যবসায়ী। ভারতে পাঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্কে জালিয়াতি মামলায় ১৩ হাজার ৫০০ কোটি টাকার তছরুপের হাইভোল্টেজ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একনজরে দেখা যাক ডমিনিকার বুকে মেহুলকে ঘিরে মামলার ফসল কোনদিকে যাচ্ছে।

চোকসির আইনজীবী কোন দাবি করেছেন?
মেহুল চোকসির আইনজীবী গতকালই ডমিনিকা আদালতে দাবি করেন যে , তাঁর মক্কেলকে অবশ্যই জামিন দেওয়া উচিত স্বাস্থ্যের দিকে নজর দিয়ে। এর আগে মেহুলের যে ছবি প্রকাশিত হয়, তাতে দেখা গিয়েছে কোটিপতি ব্যবসায়ী জেলবন্দি হতেই তাঁর চোখ ফুলে লাল, হাতে রয়েছে আঘাতের চিহ্ন। এদিকে, ডমিনিকা আদালতে এই মামলার শুনানির মধ্যে আসে হীরে ব্যবসায়ীর প্রত্যর্পণের ইস্যুটিও।

ডমিনিকা সরকার সাফ জানায়...
আদালতে ডমিনিকা সরকার সাফ জানায় যে, মেহুল চোকসিকে যেন সোজাসুজি ভাতের হাতে প্রত্যর্পণ করে দেওয়া হয়। তাঁর পিটিশন শোনার আর্জি যেন কোনও মতেই আদালত সায় না দেয়। প্রসঙ্গত ইতিমধ্যেই কূটনৈতিক পথে মেহুল চোকসিকে ভারতে আনার জন্য সমস্ত রকমের চেষ্টা শুরু করেছে দিল্লি। শোনা গিয়েছে এই নিয়ে ডমিনিকার সঙ্গে দিল্লির কূটনীতিবিদরা কথাও বলেছেন।

২০১৮ সাল থেকে নিখোঁজ!
২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি পিএনবি মামলায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসি ভারত থেকে 'পলাতক'। এরপর তিনি চলে যান অ্যান্টিগা। সেখানে পেয়ে যান সেদেশের নাগরিকত্ব। এরপর ২০২১ সালের ২৩ মে অ্যান্টিগায় তাঁকে খুঁজে পাওয়া যায়নি। চলে তল্লাশি। শেষে মেহুল কিউবায় পালাতে গিয়ে ধরা পড়েন বলে জানা যায়। ডমিনিকা প্রশাসন সেদেশে মেহুলের অবৈধ প্রবেশের অভিযোগে তাঁকে গ্রেফতার করে।

মেহুলের স্ত্রীর কোন দাবি?
প্রসঙ্গত, ডমিনিকার আদালতে মেহুল মামলার শুনানির জেরে কেন্দ্রীয় সরকার ৮ সদস্যের একটি আধিকারিক দল পাঠিয়েছে ডমিনিকায়। অন্যদিকে, মেহুল চোকসির স্ত্রী মনে করছেন, ভারতে মেহুলকে নিয়ে আসলে , তাঁর প্রাণসংশয় থেকে যেতে পারে। অন্যদিকে, মেহুলের আইনজীবীর দাবি, মেহুল ভারতের নাগরিক আর নন, তিনি অ্যান্টিগার নাগরিক। ফলে তাঁকে ভারতে পাঠানো খুব একটা কার্যকর হবে না।












Click it and Unblock the Notifications