ভারতীয় গোয়েন্দাদের বিরুদ্ধে অপহরণের বিস্ফোরক অভিযোগ মেহুল চোকসির

ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে সরব মেহুল চোকসি । দেশের কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের অন্যতম অভিযুক্ত মেহুল এবার অভিযোগ তুলেছেন যে, তিনি পালাতে চাননি। বরং তাঁকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তাঁর সাম্প্রতিক বিস্ফোরক দাবি , এই যে, তিনি অ্যান্টিগা থেকে পালাতে চাননি। তাঁকে সেখান থেকে অপহরণ করে নিয়ে ভারতীয় গোয়েন্দারা ডমিনিকা নিয়ে যান। এরই সঙ্গে তাঁর শারীরিক অবস্থার কথা তুলে ধরে নিজের অবস্থান কার্যত স্পষ্ট করে দিয়েছেন মেহুল।

ভারতীয় গোয়েন্দাদের বিরুদ্ধে অপহরণের বিস্ফোরক অভিযোগ মেহুল চোকসির

প্রসঙ্গত, ডমিনিকা আদালতে সম্প্রতি এই পলাতক ভারতীয় ব্যবসায়ী জামিন পান। ৫১ দিন ডমিনিকা হেফাজতে থাকার পর বুধবার ব্যক্তিগত বিমানে বারবুডায় পৌঁছন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত মেহুল চোকসি। এদিকে মেহুলের স্বাস্থ্যজনিত কারণে মেহুলের জামিন মঞ্জুর হয়। এদিকে সংবাদ সংস্থা এএনআইও জানিয়েছে যে শারীরিকভাবে বিধ্বস্ত মেহুল। এরই সঙ্গে মেহুল চোকসি জানান, তাঁর শারীরিক অবস্থার জন্য তিনি ভারতে আসার বিষয়টি নিয়ে এতদিন যেভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করছিলেন , তা থেকে বর্তমান পরিস্থিতিতে খানিকটা সরে গিয়েছেন।

মেহুল এক বিবৃতিতে জানান, 'নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এখনও পর্যন্ত আমি ভারতে ফেরার বিষয়টি এতদিন গুরুত্ব দিয়ে ভাবছিলাম। কিন্তু আমার শারীরিক অবস্থা খুব খারাপ। আমার অপহরণের পর গত ৫০ দিন শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছে। ভারতে নিজের সুরক্ষা নিয়ে আমার যথেষ্ট উদ্বেগ রয়েছে। ' একই সঙ্গে মেহুল উদ্বোগ প্রকাশ করে জানান যে, তিনি বুঝতে পারছেন না যে, তিনি ফের একবার পুরনো স্বাভাবিক ছন্দে তিনি ফিরবেন কি না।

উল্লেখ্য দেশের হাইপ্রোফাইল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অন্যতম নায়ক মেহুল চোকসি বহুদিন ধরেই পলাতক। এদিকে ডমিনিকা আদালতের তরফে জানানো হয়েছে যে , যতদিন না মেহুল সুস্থ হবেন, ততদিন তাঁর অন্তর্বর্তীকালীন জামিন কার্যকর হবে। প্রসঙ্গত, অ্যান্টিগা থেকে ডমিনিকায় মেহুল অবৈধভাবে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে মামলা শুরু হলেও, বন্দি অবস্থা থেকে আপাতত জামিনে ছাড়া পেয়েছেন মেহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+