Mehbooba Mufti's Claim: সেনারা মসজিদে জয় শ্রী রাম স্লোগান দিতে বাধ্য করেছে! চাঞ্চল্যকর অভিযোগ মেহবুবার
মসজিদে মুসলিমদের জয় শ্রী রাম বলতে বাধ্য করা হয়েছে। ঘটনাটি পুলওয়ামার। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এদিন এমমনটাই অভিযোগ করেছেন। যদিও এব্যাপারে সেনাবাহিনীর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
পিডিপি নেত্রীর অভিযোগ রাষ্ট্রীয় রাইফেলসের ৫০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের বিরুদ্ধে। তিনি বলেছেন, এই ধরনের কাজ উস্কানিমূলক। তিনি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখতে অনুরোধ করেছেন লেফটেন্ট্যান্ট জেনারেল রাজীব ঘাইকে।

গত ১৪ জুন লেফটেন্ট্যান্ট জেনারেল রাজীব ঘাই কৌশলগতভাবে শ্রীনগর ভিত্তিক চিনার কর্পস কমান্ডের দায়িত্ব গ্রহণ করেছেন। মূল কাজ হল পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা এবং কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া।
মেহবুবা মুফতি এদিন টুইট করে বলেছেন, রাষ্ট্রীয় রাইফেলসের ৫০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের পুলওয়ামার মসজিদের ভিতরে ঢুকে জয় শ্রী রাম স্লোগান দেওয়ার কথা শুনে হতবাক হয়ে গিয়েছে। এই পদক্ষেপ উস্কানিমূলক বলেও মন্তব্য করেছেন তিনি।
Shocked to hear about army troops from 50 RR storming into a mosque at Pulwama & forcing muslims inside to chant ‘Jai Shree Ram’. Such a move when @AmitShah is here & that too ahead of yatra is simply an act of provocation. Request @RgGhai to immediately set up a probe.
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 24, 2023
গত এপ্রিলে মেববুবা মুফতি অভিযোগ করেছিলেন G20 ইভেন্টের দৌড়ে স্থানীয় পুরুষদের গ্রেফতার এবং নির্যাতন করা হয়েছিল। সেই সময় তিনি জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিতে গুয়ান্তানামো বে-র থেকেও খারাপ বলে অভিযোগ করেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications