ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর পরিদর্শনের প্রতিবাদে সরব মুফতি

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর পরিদর্শনের প্রতিবাদে সরব মুফতি

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা যদি কাশ্মীর পরিদর্শনে আসতে পারেন তাহলে রাহুলদের কেন অনুমতি দেওয়া হল না। মঙ্গলবার এই নিয়ে প্রশ্ন তুলেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। টুইট করে এই পরিদর্শনের প্রতিবাদে সরব হয়েছেন তিনি।

আজই কাশ্মীর পরিদর্শনে ইইউ প্রতিনিধিরা

আজই কাশ্মীর পরিদর্শনে ইইউ প্রতিনিধিরা

আজই কাশ্মীর পরিদর্শনে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিলেন তাঁরা। সেটা যে একেবারেই মিথ্যে সেটা প্রমাণ করতেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর সফরের অনুমতি দিয়েছে মোদী। এমনই দাবি করেছে বিজেপি সরকার। মোদী যদিও আগের দিন প্রতিনিধিদের সঙ্গে দেখা করে কাশ্মীরের অবস্থা সম্পর্কে তাঁদের স্পষ্ট করে জানিয়েদিয়েছে। মোদী বলেছেন, পাক সন্ত্রাসবাদের মদত থেকে কাশ্মীরকে বাঁচাতে আপোসহীন নীতি নিয়েছে ভারত।

বিরোধিতায় মুফতি

বিরোধিতায় মুফতি

কাশ্মীরে ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি অভিযোগ করেছেন যদি বিদেশের প্রতিনিধিরা কাশ্মীর সফরে আসতে পারে তাহলে রাহুল গান্ধীদের কেন কাশ্মীরে ঢুকতে দেওয়া হল না এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কারণ ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরের বাসিন্দারা কোন পরিস্থিতিতে রয়েছেন সেটা জানার জন্যই কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা কাশ্মীরে এসেছিলেন। কিন্তু শ্রীনগর বিমানবন্দর থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।

এখনও স্বাভাবিক হয়নি কাশ্মীর

এখনও স্বাভাবিক হয়নি কাশ্মীর

মোদীর সরকারের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের পর থেকে প্রায় ২ মাস হতে চলল এখনও কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। একাধিক রাজনৈতিক েনতা গৃহবন্দি হয়ে রয়েছে। পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালু হলেও। ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে। ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

যদিও সেনাবাহিনীর দাবি কাশ্মীরের প্রায় সব এলাকাতেই জনজীবন স্বাভাবিক রয়েছে। দোকান বাজার স্কুল কলেজ সব খোলা রয়েছে। ব্যবসাও চলছে স্বাভাবিক গতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+