কাশ্মীরের সর্বনাশ করতে চাইছেন মোদী সরকার, কড়া টুইট মুফতির
কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রস্তাবকে সর্বনাশা বলে টুইটে তীব্র প্রতিবাদ জানালেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রস্তাবকে সর্বনাশা বলে টুইটে তীব্র প্রতিবাদ জানালেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। গণতন্ত্রের কালো দিন বলে মোদী সরকারের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীর নিয়ে কেন্দ্ররে তৎপরতার মূলে যে বিশেষ মর্যাদা প্রত্যাহারের চেষ্টা রয়েছে তা আগেই আঁচ করতে পেরেছিলেন পিডিপি নেত্রী।

সেকারণেই গত কয়েকদিন ধরে কাশ্মীরের রাজনৈতিক নেতাদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তাঁর আশঙ্কা সত্যি করেই অবশেষে রাজ্যসভায় কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্যসভায় এই বিল পেশ হতেই বিদ্রোহ শুরু করেন বিরোধীরা। রাজ্যসভায় এই বিলের প্রতিবাদে তুমুল হট্টোগোল শুরু হয়। ১৯৪৭ সাল থেকেই বহাল রয়েছে কাশ্মীরের বিশেষ মর্যাদা। সেটা প্রত্যাহার করা অসাংবিধানিক বলে দাবি করেছেন মেহবুবা মুফতি। মোদী সরকারের এই সিদ্ধান্ত সর্বনাশা বলে দাবি তাঁর। কাশ্মীরের মানুষকে আতঙ্কে রাখার কারণেই মোদী সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করতে চাইছে বলে দাবি করেছেন মুফতি।
কাশ্মীরের মানুষের কাছে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। একের পর এক টুইটে এমনই তীব্র প্রতিবাদ জানিয়ে গিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।












Click it and Unblock the Notifications