রাজ্যসভায় পাশ হল বিল, ওদিকে কাশ্মীরে গ্রেফতার মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গ্রেফতার করা হল।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গ্রেফতার করা হল। এদিন সন্ধ্যায় জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল যখন রাজ্যসভায় পাশ হচ্ছে, সেইসময়ই এই ঘটনা ঘটেছে বলে খবর। দুজনকেই রবিবার সন্ধ্যা রাত থেকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। এবার গ্রেফতার করা হল। জানা গিয়েছে মেহবুবা মুফতিকে শ্রীনগরের বাড়ি থেকে কাছের সরকারি গেস্ট হাউসে নিয়ে রাখা হয়েছে।

কাশ্মীরে গ্রেফতার মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা

এই দুজন ছাড়াও কাশ্মীরের আর এক নেতা সজ্জদ লোনকেও গৃহবন্দি করে রাখা হয়েছিল। এদিনের ৩৭০ ধারার বিলুপ্তি ও নেতা-নেত্রীদের গ্রেফতারির পর কাশ্মীরের পরিস্থিতি আরও জটিল হবে বলেই মনে করা হচ্ছে।

ওমর আবদুল্লা দুপুরেই ধারা বিলুপ্তির পর জানিয়ে দেন, এর বিরুদ্ধে দলগতভাবে তাঁরা আদালতে আপিল করবেন। এই সিদ্ধান্তকে একপেশে, অগণতান্ত্রিক বলেও তোপ দেগেছেন তিনি।

এদিকে মুফতি টুইটে লিখেছেন, কেন্দ্র সরকারের উদ্দেশ্য পরিষ্কার। তাঁরা মুসলমান অধ্যুসিত একমাত্র রাজ্যের মানচিত্র পাল্টে দিতে চাইছেন। যাতে নিজেদের রাজ্যে থেকেও মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে থাকতে হয়। এটা ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+