খনিতে আটকে ১৫ শ্রমিক, মেঘালয় সরকারের ঘাড়ে ১০০ কোটির জরিমানার কোপ এনজিটির
সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে সমালোচনায় ভরিয়ে দিয়েছিল। এদিকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল শুধু তিরস্কারে ক্ষান্ত থাকল না।
সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে সমালোচনায় ভরিয়ে দিয়েছিল। সোমবারের মধ্যে ১৫ জন শ্রমিককে খনি থেকে তুলে আনতে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল শুধু তিরস্কারে ক্ষান্ত থাকল না। খনি থেকে কয়লা তোলার কাজে গাফিলতির কারণে মেঘালয় সরকারকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত বিচারপতি বিকে কাটাকেয় খনি থেকে কয়লা তোলায় মেঘাসয় সরকারের গাফিলতির কারণে ১০০ কোটি টাকা জরিমানা করেছেন। রাজ্য সরকারকে এই টাকা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দিতে বলা হয়েছে।
পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের ৩৭০ ফুট গভীর অবৈধ কয়লাখনিতে ১৫ জন শ্রমিক ১৩ ডিসেম্বর কয়লা তুলতে নেমে চাপা পড়ে যান। তারপর থেকে তাঁদের খোঁজ নেই। খনিতে আচমকা পাশের নদীর জল ভরে গিয়ে এতজন নিখোঁজ হয়ে গিয়েছেন। এই ঘটনায় সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়ে শ্রমিকদের তুলে আনার কথা বলেছে। জীবিত অথবা মৃত, খোঁজ দিতে বলা হয়েছে যত দ্রুত সম্ভব।












Click it and Unblock the Notifications