মেঘালয়ে ১৫ জন শ্রমিককে উদ্ধারে খনির মধ্যে প্রবেশ ডুবুরিদের! পৌঁছেছে দমকল
মেঘালয়ের জয়ন্তিয়ার সাংপুইয়ে অবৈধ খাদানের খনির মধ্যে আটকে পড়া ১৫ জন শ্রমিককে উদ্ধারের কাজে আরও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। উদ্ধার কাজে নেমেছে ওড়িশা থেকে আসা দমকলের বিশেষ দল।
মেঘালয়ের জয়ন্তিয়ার সাংপুইয়ে অবৈধ খাদানের খনির মধ্যে আটকে পড়া ১৫ জন শ্রমিককে উদ্ধারের কাজে আরও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। উদ্ধার কাজে নেমেছে ওড়িশা থেকে আসা দমকলের বিশেষ দল। তারা খনির মধ্যে থেকে জল পাম্পিং এর মাধ্যমে বার করে নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। উদ্ধার কাজে তৎপরতা এলেও, ওঅ১৫ শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে।

R Susngi, Dist PRO, East Jaintia Hills: Odisha Fire Service is trying its best to run the machine&insert pumps inside to take out the water&check water level in the main shaft. Total 15 persons trapped;5 from Assam,7 from Meghalaya&3 from this dist.Rescue ops still on. #Meghalaya pic.twitter.com/qzo4Pr6jZp
— ANI (@ANI) January 1, 2019
প্রায় সাড়ে তিনশো ফুট খনির নিচে অবশেষে পৌঁছল মেঘালয়ের খনিতে শ্রমিকদের উদ্ধারকারী দল। টানা ১৯ দিন পরেও উদ্ধারকারী দল সেভাবে কোনও সুখের খবর শোনাতে পারেনি। খনির তলদেশ পর্যন্ত ডুবুরিরা পৌঁছলেও শ্রমিকদের বেঁচে থাকা নিয়ে কোনও সুখবর শোনাতে পারেননি। ওই খনির মধ্যে গত এক সপ্তাহ ধরে শ্রমিকরা আটকে থাকলেও , তাঁদের উদ্ধারের কাজ শুরু হয় রবিবার থেকে।
East Jaintia Hills: Latest visuals of operations underway to rescue the trapped miners. #Meghalayaminers pic.twitter.com/CAjDmdpuY5
— ANI (@ANI) January 1, 2019
প্রসঙ্গত , গত ১৩ ডিসেম্বর মেঘালয়ের অবৈদ খাদানে কয়লা তুলতে গিয়ে আটকে পড়েন ওই ১৫ জন শ্রমিক। এরপর বহু টালবাহানার পর রবিবার থেকে সেনা , নৌসেনা, বায়ুসেনা মিলে সেখানে খনিতে আটকে পড়া শ্রমিকদের ১৫ জনকে উদ্ধারে নামে সেনা।












Click it and Unblock the Notifications