মেঘালয়ের আনারস খেয়ে মুগ্ধ রাগা, কী বললেন জানেন?
পূর্ব থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। একাধিক বিধিনিষেধের বেড়াজালের মধ্যেই মণিপুর থেকে যাত্রার সূচনা করেন রাহুল গান্ধী। মণিপুর পেরিয়ে সেটি মেঘালয়ে পৌঁছছে। সেখানে রাস্তায় সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
মণিপুর থেকে মেঘালয়ে যাওয়ার পথে রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়েছিলেন রাগা। রাস্তার দারে সারি সারি আনারস বিক্রি হচ্ছিল। দোকানিদের কাছ থেকে সেগুলি নিয়ে খেতে শুরু করেন রাহুল গান্ধী। সেটা খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গিেয়ছিলেন তিনি। সেই আনারস খেয়ে সঙ্গে সঙ্গে তিনি ফোন করেছিলেন সোনিয়া গান্ধীকে। এবং মাকে ফোন করে রাহুল গান্ধী বলেন তিনি এমন স্বাদের আনারস কখনও খাননি।

মেঘালয়ের আনারসের স্বাদে এতোটাই মুগ্ধ হয়েছেন রাহুল গান্ধী যে সেটা তিনি তাঁর মায়ের জন্য নিয়ে গিয়েছেন। তিনি বলেছেন এটা বিশ্বের সেরা আনারস। এরকম আনারস আর কোথাও পাওয়া যায় না। অতো সুস্বাদু আনারস ফলিয়েও কেন এখানকার চাষীরা আন্তর্জাতিক মানের দাম পাচ্ছেন না। কেবল মাত্র কেন্দ্রের সদিচ্ছার অভাবেই মেঘালয়ের সুস্বাদু আনারস আন্তর্জাতিক স্তরে পৌঁছতে পারছে না বলে অভিযোগ করেছেন তিনি। কারণ এখানকার চাষিদের কােছ তাঁদের ফলন বিদেশের বাজারে বিক্রি করার মতো পরিকাঠামো নেই।
কংগ্রেস নেতা বলেছেন এই চাষীদের জন্য উদ্যোগী হবে তাঁর দল। যাতে তাঁদের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বিদেশে রপ্তানি করা যায় যাবতীয় সামগ্রি তার বন্দোবস্ত করার কথা বলেছেন তিনি। এদিকে অসমে প্রবেশ করতেই রাহুল গান্ধীর যাত্রাকে আটকে দেয় অসম পুলিশ। এই নিয়ে অসম পুলিশের সঙ্গে জোর ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে অসমের গুয়াহািটতে। কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে পুলিশের।












Click it and Unblock the Notifications