প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বলেননি অমিত শাহ, সাফাই সত্যপাল মালিকের

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বলেননি অমিত শাহ, সাফাই সত্যপল মালিকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাগল বলেছে অমিত শাহ। নিজের এই মন্তব্যের পরেই ঢোক গিললেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এরকম কোনও কথা অমিত শাহ বলেননি। ১ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

মোদী-অমিত শাহকে নিয়ে বার্তা

মোদী-অমিত শাহকে নিয়ে বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিয়ে নিজের বিতর্কিত মন্তব্যের সাফাই গাইলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেছেন, কৃষি আইন বাতিল নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী সেসময় ভীষণ ব্যস্ত ছিলেন তাই তিিন তাঁকে বলেন এই নিয়ে যেন তিনি অমিত শাহের সঙ্গে কথা বলেন। তাই অমিত শাহের সঙ্গে কৃষক মৃত্যু নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে দাবি করেছেন সত্যপাল মালিক।

সত্যপল মািলকের সাফাই

সত্যপল মািলকের সাফাই

সত্যপাল মালিক পাল্টা সাফাই গেয়ে বলেছেন, অমিত শাহ ভীষণ শ্রদ্ধা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অমিত শাহ নাকি বলেছিলেন প্রধানমন্ত্রীকে অনেক সময়ই মানুষ ভুল বোঝেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কোনও রকম আপত্তি জনক মন্তব্য অমিত শাহ করেননি। প্রসঙ্গত উল্লেখ্য এই সাফাইয়ের ১ ঘণ্টা আগেই কৃষক মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন সত্যপল মালিক। এমনকী তিনি দাবি করেছিলেন অমিত শাহ নাকি প্রধানমন্ত্রীকে পাগল বলেছেন। তারপরেই বিতর্ক চরমে ওঠে।

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য

মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক দাবি করেছিলেন তিনি কৃষকদের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন। তাতে প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিয়েছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী তাঁকে বলেছিলেন কৃষকরা কি তাঁর জন্য মারা গিয়েছেন। এই নিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলতে বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে তিনি জবাব দিয়েছিলেন বলে অভিযোগ করেন সত্যপল মালিক। এমনকী তিনি অভিযোগ করেছিলেন একটি কুকুর মারা গেলেও যেখানে মোদী চিঠি লেখেন সেখানে কৃষকদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই ভাবে বিরক্তি প্রকাশ করছেন।

কংগ্রেসের নিশানা

কংগ্রেসের নিশানা

সত্যপাল মালিকের এই বিতর্কিত মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা ভিডিওটি শেয়ার করেন। এবং প্রকাশ্যে তাঁরা বলেন কীভাবে বিজেপি কৃষকদের আক্রমণ করেন। এবং কীভাবে কৃষকদের সম্পর্কে নিষ্ঠুর মনোভাব রাখে। প্রসঙ্গত উল্লেখ্য কৃষকদের নিয়ে মোদী সরকাের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন কংগ্রেস নেতারা। বিশেষ করে লখিমপুর খেরির ঘটনা নিয়ে বিজেপি মন্ত্রীর পদত্যাগ দাবি করে উত্তাল হয়ে উঠেছিল লোকসভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+