গোয়ার পর এবার টার্গেট মেঘালয়, তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ১৩ জন কংগ্রেস বিধায়ক

গোয়ার পর এবার টার্গেট মেঘালয়, তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ১৩ জন কংগ্রেস বিধায়ক

আরও এক উত্তর-পূর্বের রাজ্যে থাবা বসাতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর ত্রিপুরা,গোয়ার পর এবার মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। একই সঙ্গে ১৩ জন তৃণমূল কংগ্রেস বিধায়কও তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জানা গিয়েছে। আজই হতে চলেছে সেই মহা যোগদান সভা। গোয়ার মুখ্যমন্ত্রীর তৃণমূলের যোগ দেওয়ার পরেই মেঘালয়ে এই ভাঙন বলে মনে করা হচ্ছে।

মেঘালয়ে কংগ্রেসে ভাঙন

মেঘালয়ে কংগ্রেসে ভাঙন

গোয়ার পর এবার মেঘালয়ে কংগ্রেসে ভাঙন। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। বর্তমানে মেঘালয়ের বিরোধী দলনেতা তিনি। মুকুল সাংমার এই দলবদলে মেঘালয় কংগ্রেসে বড় সংকট নেমে আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মুকুল সাংমার পাশাপাশি তাঁরই হাত ধরে কংগ্রেসের আরও ১৩ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। আজই তাঁরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। ত্রিপুরায় তৃণমূল পা রাখার পর উত্তর পূর্বের অন্য কোনও রাজ্যে এই প্রথম বড় যোগদান হতে চলেছে তৃণমূল কংগ্রেসের।

উত্তরপূর্বে পা শক্ত করছে তৃণমূল

উত্তরপূর্বে পা শক্ত করছে তৃণমূল

একুশের বিধানসভা ভোটের পরেই ত্রিপুরায় ঘাঁটি শক্ত করায় মন দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ত্রিপুরায় পা রেখেছিলেন। তারপর থেকেই একাধিক বিজেিপ নেতা বেসুরো হতে শুরু করেছেন। ত্রিপুরায় দফায় দফায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সফর আরও পারদ চড়েছে বিপ্লব দেবের রাজ্যে। একাধিক জায়গায় কংগ্রেস এবং বিজেপিতে ভাঙন ধরেছে। তৃণমূল কংগ্রেসে যোগদান বেড়েছে। ত্রিপুরায় পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস সাংসদ এবং বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

 সুস্মিতাদেবকে দায়িত্ব

সুস্মিতাদেবকে দায়িত্ব

ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করতে উত্তর-পূর্বের কোনও দুঁদে রাজনীতিকের প্রয়োজন হয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেসের। সেই সূত্র ধরেই অসমে কংগ্রেস নেত্রী সুস্মিতাদেবকে দলে যোগদান করায় তৃণমূল কংগ্রেস। ডেরেক ওব্রায়েনের হাত ধরে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সুস্মিতা দেব। তারপরেই সুস্মিতা দেবকে রাজ্য সভার সাংসদ নির্বাচিত করে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর ত্রিপুরায় সংগঠনতে শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়েছে সুস্মিতা দেবের উপর। দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে অসমে রাজনীতি করার সুবাদে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি ভাল করে জানেন তিনি। তাই সুস্মিতাকে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

গোয়ায় কংগ্রেসে ভাঙন

গোয়ায় কংগ্রেসে ভাঙন

উত্তর পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করেই গোয়ায় কংগ্রেসে বড় ভাঙন ধরিয়েছে তৃণমূল কংগ্রেস। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদেন। গতকালই কলকাতায় এসে নবান্নে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকাকালীন উত্তরপূর্বের রাজ্যগুলিতে কংগ্রেসের সংগঠন নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন। কাজেই তাঁর অভিজ্ঞতাকেও কাজে লাগাবে তৃণমূল কংগ্রেস তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+