Meghjalaya election 2023: জিতলে কোন দলের সঙ্গে জোট! ইঙ্গিত দিলেন কনরাড সাংমা
মেঘালয়ে আবারও সুবিধেজনক অবস্থানে বিজেপি
মেঘালয়কে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। গতকালই বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে মেঘালয়ে ক্ষমতায় আসতে চলেছে এনপিপি। বিজেপি সেখানে সংখ্যা গরিষ্ঠতা পাবে না। কিন্তুু সরকার গড়তে অন্যকোনও রাজনৈতিক দলের প্রয়োজন হতে পারে এনপিপির। এই পরিস্থিতিতে এনপিপি নেতা কনরাড সাংমা ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন। তাতে বিজেপিকে নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে।

মেঘালয়ে ফের কি সরকারে এনপিপি
মেঘালয়ে ভোট শেষ হয়ে গিয়েছে গতকাল । সঙ্গে সঙ্গে বুথ ভেরত সমীক্ষাও প্রকাশ্যে এসেছে। তাতে বিজেপির সরকার গড়ার সম্ভাবনা একেবারেই নেই বলেই দাবি করা হয়েছে। পের ক্ষমতায় আসছে এনপিপি। এরই মধ্যে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং এনপিপি নেতা কনরাড সংমা বলেছেন, যদি ত্রিশঙ্কু ফলাফল হয়, তাহলে সরকার গড়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন তাঁরা। এমনকী তিনি বলেছেন যে রাজনৈতিক দল কেন্দ্রে গিয়ে ইত্তর পূর্বের হয়ে কথা বলবে সেই রাজনৈতিক দলের সঙ্গেই তাঁরা জোটের পথে হাঁটবে।

এনপিপি-বিজেপি জোট?
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার এই মন্তব্যের পরেই নতুন জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বিজেপির সঙ্গেই জোট করতে চাইছে এনপিপি। কারণ কংগ্রেসের সঙ্গে এনপিপির সৌহার্দ্য আর নেই। তৃণমূল কংগ্রেস এই প্রথম মেঘালয়ে নির্বাচনে লড়ছে। কাজেই নতুন কোনও রাজনৈতিক দলকে সঙ্গে নেওয়ার কথা ভাববে না তারা। সেক্ষেত্রে জাতীয় স্তরে উত্তর পূর্বের হয়ে কথা বলার মত দল বলতে এক মাত্র বিজেপি। কাজেই জোট সরকার তৈরি হলে বিজেপি-এনপিপি জোট হবে তাতে কোনও সন্দেহ থাকবে না।

কী বলছে বুথ ফেরত সমীক্ষা
গতকাল ভোট শেষ হওয়ার পরেই বিভিন্ন সংবাদ মাধ্যম বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। তাতে ত্রিশঙ্কু ফলাফলের ইঙ্গিত মিলেছে মেঘালয়ে। এনপিপি ২০ থেকে ৬০টি আসন পেতে পারে। বিজেপি পেরে পারে ৫ থেকে ৮টি আসন। কংগ্রেস ৩টি পেতে পারে। আর অন্যান্যরা ২৯। এই অন্যান্য তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসও। এই প্রথম মেঘালয়ে বিধানসভা ভোটে লড়েছে। এই নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে রাজনৈিতক মহলে।

উত্তর পূর্ব কি ফের বিজেপির দখলে
অসম আগেই বিজেপির দখলে রয়েছে। বুথ ফেরত সমীক্ষা বলছে ত্রিপুরায় আবার বিজেপি সরকার আসছে। নাগাল্যান্ডেও বিজেপি আসছে। তাহলে বাকি থাকল মেঘালয়। সেখানে ত্রিশঙ্কু সরকার হলে এনপিপি বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়লে। ফের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নতুন করে বিজেপির শাসন কায়েম হবে। তাতে লোকসভা ভোটে বড় সাফল্য আসবে গেরুয়া শিবিরের।












Click it and Unblock the Notifications