সাধারণের জন্যে এবার heterologous booster dose! শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত covovax-নিয়ে
নতুন করে চিনে করোনার বাড়বাড়ন্ত গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। ফের একবার করোনার গ্রাসে যেতে চলেছে বিশ্ব! আর সেই আশঙ্কা থেকেই ইতিমধ্যে একাধিক দেশ কড়া পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে অন্যতম ভারতও। প্রতিবেশী চিনের মাটিতে করোনার
নতুন করে চিনে করোনার বাড়বাড়ন্ত গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। ফের একবার করোনার গ্রাসে যেতে চলেছে বিশ্ব! আর সেই আশঙ্কা থেকেই ইতিমধ্যে একাধিক দেশ কড়া পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে অন্যতম ভারতও। প্রতিবেশী চিনের মাটিতে করোনার বাড়বাড়ন্তের খবর সামনে আসার পরেই এই বিষয়ে সতর্ক।

বিদেশ থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে এক প্রকার আরটিপিসিআর বাধ্যতামূলক করা হয়েছে অন্যদিকে দেশের করোনা পরিস্থিতি নিয়েও যথেষ্ট সতর্ক সরকার।
আর এর মধ্যে সিরম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে একটি চিঠি দিয়েছে। যেখানে কোভিন পোর্টালে কোভিড ভ্যাকসিন covovax প্রাপ্তবয়স্কদের জন্য হেটেরোলজাস বুস্টার (heterologous booster dose) ডোজ হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। সম্প্রতি এমনটাই জানিয়েছে সরকারি একটি সুত্র। যদিও এর আগে Drug Regulatory Authority -এর একটি বিশেষজ্ঞদের টিম covovax-কে বাজারে ছাড়পত্র দেওয়ার ব্যপারে সুপারিশ করেছিল।
বলে রাখা প্রয়োজন, covovax- যে সমস্ত বয়স্কদের হেটেরোলজাস বুস্টার হিসাবে দেওয়ার কথা ভাবা হচ্ছে যারা ইতিমধ্যে কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়েছেন।
National Technical Advisory Group on Immunisation খুব শীঘ্রই covovax নিয়ে বৈঠকে বসবে বলে জানা যাচ্ছে। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষ বুস্টার ডোজ হিসাবে covovax-কে CoWIN পোর্টালের মধ্যে নিয়ে আসা হবে কিনা। এরপরেই এই বিষয়ে আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এর আগে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া প্রাপ্তবয়স্কদের জরুরি ভিত্তিতে covovax-দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল। ২০২১ সালের ২৮ ডিসেম্বর সেই ছাড়পত্র দেওয়া হয়। এরপর ২০২২ সালে ৯ মার্চ ১২ থেকে ১৭ বছর বয়সীদের সেই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়।
গত বছরে ২৮ জুন সাত থেকে ১১ বছর বয়সীদের বিশেষ অবস্থায় এই ভ্যাকসিন দেওয়ার কথা বলে ডিজিসিআই। নোভাভ্যাক্স থেকে প্রযুক্তি নিয়ে এই covovax তৈরি করা হয়েছে। এর আগে এই ভ্যাকসিন বাজারে আনার ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিও। ২০২১ সালের ১৭ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিনকে ব্যবহারের জন্যে অনুমোদন দেয়।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে নাক দিয়ে নেওয়া যায় এমন ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। এরপর হেটেরোলজাস বুস্টার ডোজ নিয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সবার। তবে এই মুহূর্তে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও বিশেষজ্ঞদের একটি টিম বলছে, আগামী ৪০ টা দিন ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications