বন্দুকের নিশানায় রেখে মীরাটে যুবতীকে গণধর্ষণ, অভিযুক্ত ৪
মীরাট, ৩ জানুয়ারি : বন্দুকের নিশানায় রেখে ২২ বছরের এক যুবতীকে গণধর্ষণ করল চার দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মীরাটের দৌরালা এলাকায়।
ঘটনাটি ঘটেছিল ২৫ ডিসেম্বর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বড়দিনের দিন রাতে ওই যুবতী যখন দৌরালা স্টেশন বাড়ির কাছে জঙ্গলে শৌচাগারে যান তখন চার ব্যক্তি তাকে অপহরণ করে নেয়। বন্দুকের নিশানায় রেখে তাঁকে একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই যুবতীকে ধর্ষণ করা হয়।

এসএইচও জানিয়েছেন, দুষ্কৃতীরা ওই যুবতীকে পরের দিন সকালে মুক্তি দেয়। এবং হুমকি দেয় যদি সে এবিষয়ে মুখ খোলে তাহলে তাঁর গোটা গোটা পরিবার সহ তাঁকে মেরে ফেলা হবে। বাড়ি ফিরে ওই যুবতী বিষয়টি অভিভাবকদের জানায়। এরপরেই পরিবারের তরফে পুলিশে এবিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চার ব্যক্তিকে শণাক্ত করা হয়েছে। এদের নাম অমিত, বিকাশ, বালকর এবং অঙ্কিত।












Click it and Unblock the Notifications