করোনার গ্রাসে এক রাতের মধ্যে খালি হল মায়ের কোল! মেরঠের যমজ ভাইয়ের জন্ম-মৃত্যুর ঘটনা হতবাক করছে

করোনার গ্রাসে এক রাতের মধ্যে খালি হল মায়ের কোল! মেরঠের যমজ ভাইয়ের জন্ম-মৃত্যুর ঘটনা হতবাক করছে

এক সন্তানের মৃত্যুর শোকে তখনও তাঁরা বিহ্বল। ততক্ষণে আরও এক সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমন অবস্থাতে গত ১৩ মে থেকে বহু কঠিন চ্যালেঞ্জের সামনে পড়েন গ্রেগরি দম্পতি। মেরঠের এই বাসিন্দা গ্রগরিদের পরিবারে ঘর আলো করে ২৪ বছর আগে জন্ম নেন জোফ্রেড ও ব়্যালফ্রেড। স্ববাবতই যমন সন্তানের জন্মক্ষণও একই দিনে ছিল। তখন কে বলতে পেরেছিল, অদৃষ্ট তাঁদের জন্য মৃত্যুর কাল কতটা ভয়াবহভাবে তৈরি করে রেখেছিল!

 কী ঘটেছে?

কী ঘটেছে?

বছর ২৪ এর জোফ্রেড ও ব়্যালফ্রেড সদ্য ২৩ -এ এপ্রিল তাঁদের ২৪ তম জন্মদিন পালন করেছে। এরপরদিনই তাঁরা কোভিড পজিটিভ হয়েছেন। এরপর থেকে আর চার পাঁচটা পরিবারের কোভিড ধরা পড়লে যেমন হয়রানির ছবি ধরা পড়ে, তেমনটাই ধরা পড়েছে এই পরিবারেও। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যেতে থাকে করোনা আক্রান্ত দুই ভাইয়ের ।

একদিনে হাসপাতালে ভর্তি

একদিনে হাসপাতালে ভর্তি

১ মে গ্রেগরি পরিবারের দুই সন্তান এক সঙ্গে হাসপাতালে ভর্তি হন। পেশায় ইঞ্জিনিয়ার দুই ভাই জোফ্রেড ও ব়্যালফ্রেড ততক্ষণে কোভিডের আরও ভয়ানক মারণ গ্রাসের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এরপর ১০ মে দুজনেই কোভিড জয় করে ঘের ফেরেন।

অদৃষ্টের লেখনি, করুণ পরিণতি

অদৃষ্টের লেখনি, করুণ পরিণতি

পরবর্তীকালে, একজন ভাইয়ের ১৩ মে থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকে।শ্বাসকষ্ট বাড়তে থেকে, তা পরিস্থিতিকে গম্ভীর করে তোলে। ১৩ মে ১১ টা নাগাদ মারা যান গ্রগরি ভাইদের একজন। ঠিক তার ২৪ ঘণ্টা পার করতে না করতেই ১৪ মে মৃত্যু হয় আরও এক ভাইয়ের। নিমেষে সন্তানহারানোর যন্ত্রণায় কাতর হয়ে পড়ে পরিবার। প্রসঙ্গত, কোভিডের মারণ স্রোতে ভারতে বহু জায়গায় দেখা যাচ্ছে, কোথাও সন্তানরা অভিভাবকহীন হচ্ছে,আবার কোথাও সন্তানহারা হচ্ছেন মানুষ। এমন করুণ পরিস্থিতির ঝড় থামার অপেক্ষায় গোটা ভারত।

ভারতের করোনায় রেকর্ড মৃত্যু

ভারতের করোনায় রেকর্ড মৃত্যু

এদিন আশার আলো জগিয়ে ভারতে করোনার জেরে ফের একবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখের কমতিতে দেখা গিয়েছে। তবে , মৃত্যুর সংখ্যা দৈনিকের বিচারে রেকর্ড গড়েছে আজ। শেষ ২৪ ঘণ্টায় দেশে ৪,৩২৯ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+