Vande Bharat Express Train: বছর ঘুরলেই আরও একটি বন্দে ভারত পাচ্ছে এই রাজ্য! শুরু সমীক্ষার কাজ
Vande Bharat Express Train: মহাদেবের শহর বারাণসী পর্যন্ত ছুটবে মেরঠ-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস! আর সেই কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চালাচ্ছে রেলমন্ত্রক (Indian Rail)। যা খবর, উত্তর রেলওয়ের লখনউ মণ্ডল এখন শেষ পর্যায়ের সমীক্ষা চালাচ্ছে।
যদি সব কিছু ঠিক থাকে তাহলে নতুন বছরের শুরুতেই বারাণসী পর্যন্ত চলবে মেরঠ-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) ! এতে একদিকে যেমন ট্রেনে যাত্রী বাড়বে, অন্যদিকে পর্যটনেও গতি আসবে বারাণসীতে।

Vande Bharat Express Train: বারাণসী-মেরঠ সরাসরি ট্রেন
বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) বারাণসী থেকে মেরঠ পর্যন্ত সরাসরি পরিষেবা দেবে। এখনও পর্যন্ত এই রুটে সরাসরি কোনও ট্রেন নেই। এমনকী PDDU নগর স্টেশন, আজমগড় এবং গাজিপুর থেকে সরাসরি কোনও পরিষেবা পাওয়া যায় না। প্রথম বন্দে ভারত যেটি কিনা সরাসরি মেরঠ থেকে বন্দে ভারত পর্যন্ত চলবে। ফলে বারাণসী এবং পূর্বাচলের ব্যাপক যাত্রীদের জন্য একটি বড় সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
Vande Bharat Express Train: কী বলছে রেল বোর্ড
উত্তর রেলওয়ে লখনউ মণ্ডলের আধিকারিকরা জানিয়ছেন, রেল বোর্ড থেকে সমীক্ষা চালানোর সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে। সময়, ট্রেনের স্টপেজ, রুট, সময় এবং ভাড়া, সমস্ত কিছুর উপরেই সমীক্ষা চালানো হবে। সব দিক খতিয়ে দেখেই জাবতীয় ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। গত ৩১ অগাস্ট মেরঠ থেকে লখনউ পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানোর সিদ্ধান্ত নেয় রেল। সেই মতো শুরু হয় যাত্রী পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়া এই ট্রেনের সূচনা হয়।
Vande Bharat Express Train: মুখ থুবড়ে পড়ে সেমি বুলেটের পরিষেবা
যদিও সময় যেতেই কার্যত মুখ থুবড়ে পড়ে সেমি বুলেটের পরিষেবা (Vande Bharat Express Train) । যাত্রী সংখ্যা ক্রমশ কমতে শুরু করে। এমনকী বহু চেয়ার খালি রেখেই ছুটছে এই ট্রেন। এই অবস্থায় মেরঠ-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস বারাণসী পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও দীর্ঘদিন ধরেই এই রুটে চলা ট্রেনটিকে বারাণসী পর্যন্ত চালানোর দাবি তুলছিলেন যাত্রীরা। এমনকী এই বিষয়ে একাধিক রাজনৈতিক নেতারাও চিঠি দেন। সমস্ত দিক পর্যালোচনা করেই মেরঠ-বারাণসী লাইনে বন্দে ভারত চালানো নিয়ে সমীক্ষার কাজ শুরু করে দিল রেল।












Click it and Unblock the Notifications