৩০ তারিখ বন্ধ থাকবে সমস্ত ওষুধের দোকান, জেনেনিন বিস্তারিত
নলাইনে ওষুধের বিক্রি বন্ধ করার দাবিতে এই বনধ্।
আগামী ৩০ মে গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে অর্গানাইজেশন। ই- কমার্সের মাধ্যমে বা অনলাইনে ওষুধ বিক্রির কারণে দোকানগুলি থেকে ওষুধ বিক্রি কমে যাচ্ছে। তাই অনলাইনে ওষুধের বিক্রি বন্ধ করার দাবিতে এই বনধ্।

ওষুধ সঞ্চয়ের ক্ষেত্রে ও বিক্রির ক্ষেত্রে কেন্দ্রের শক্ত নিয়মকে আলগা করারও দাবি জানানো হয়েছে। এছাড়াও ওষুধের দোকানে র বিক্রেতাদের মুনাফার দিকটিও নজর দেওয়ার দাবি জানানো হচ্ছে।
দেশজুড়ে এই বনধ্-এর ফলে স্বাস্থ্য পরিষেবার হাল যে বিপর্যস্ত হবে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য ২৯ মে মধ্যরাত থেকে ৩০ মে র মধ্যরাত পর্যন্ত দেশের ওষুধের দোকানগুলি বন্ধ থাকবে। তবে সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকের ফার্মেসিগুলি খোলা থাকবে।












Click it and Unblock the Notifications