অযোধ্যা নিয়ে মধ্যস্থতাকারীদের রিপোর্ট জমা সুপ্রিমকোর্টে! শুক্রবার শুনানির সম্ভাবনা
সুপ্রিম কোর্টের আগের রায়ের সঙ্গে সঙ্গতি রেখে মধ্যস্থতাকারী কমিটি এদিন তাঁদের রিপোর্ট জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টের আগের রায়ের সঙ্গে সঙ্গতি রেখে মধ্যস্থতাকারী কমিটি এদিন তাঁদের রিপোর্ট জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির নেতৃত্বে
অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে ডিভিশন বেঞ্চের শুনানি হওয়ার কথা ২ অগাস্ট। মধ্যস্থতাকারীদের প্রস্তাবের ভবিষ্যত কী হতে চলেছে, তা নিয়ে ২ অগাস্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

গত ৮ মার্চে সুপ্রিম কোর্ট অযোধ্যা নিয়ে তিন সদস্যের মধ্যস্থকারী কমিটি গঠন করেছিল। যার প্রধান করা হয়েছিল সুপ্রিম কোর্টের
প্রাক্তন বিচারপতি ফকির মহম্মদ, ইব্রাহিম কালিফুল্লাকে। কমিটির অন্য সদস্যরা ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর এবং মাদ্রাজ হাইকোর্টের বর্ষীয়ান
আইনজীবী শ্রীরাম পঞ্চু।
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, মধ্যস্থতাকারী কমিটি ৩১ অগাস্ট পর্যন্ত কাজ কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, তা ১ অগাস্ট জানাতে হবে। প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি এসএ ববদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এসএ নাজির। সর্বোচ্চ আদালত ১১ জুলাই মধ্যস্থতাকারীদের থেকে রিপোর্ট তলব করেছিল। সর্বোচ্চ আদালত জানিয়েছিল, যদি মধ্যস্থতাকারীরা ব্যর্থ হন, তাহলে ২৫ জুলাই থেকে প্রতিদিন শুনানি হবে অযোধ্যা নিয়ে।
মধ্যস্থতাকারীরা কোথায় বসবেন, তাও ঠিক করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। অযোধ্যা থেকে ৭ কিমি দূরে ফৈজাবাদ এর জন্য নির্দিষ্ট করা হয়। মধ্যস্থকারীদের থাকা, তাদের নিরাপত্তা-সহ বিভিন্ন ব্যবস্থা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল আদালত।












Click it and Unblock the Notifications