গেরুয়া বাহিনী-র অভিযুক্তদের 'রেহাই'! অমিত শাহের কাছে প্রাক্তন বিচারকের 'বিশেষ' আবেদনে চাঞ্চল্য

১৪ সেপ্টেম্বর বিজেপি সভাপতি অমিত শাহ যখন হায়দরাবাদ গিয়েছিলেন, তখন অবসরপ্রাপ্ত বিচারক রবিন্দার রেড্ডি তাঁর সঙ্গে দেখা করেন বলে খবর।

হায়দরাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণ কাণ্ডে রায়দানকারী বিচারক বিজেপিতে যোগ দিতে চান। বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। ১৪ সেপ্টেম্বর বিজেপি সভাপতি অমিত শাহ যখন হায়দরাবাদ গিয়েছিলেন, তখন অবসরপ্রাপ্ত বিচারক রবিন্দার রেড্ডি তাঁর সঙ্গে দেখা করেন বলে খবর। মক্কা মসজিদ বিস্ফোরণে অভিযুক্তদের সবাইকে রেহাই করে দিয়েছিলেন মেট্রোপলিটান সেশন জাজ রবিন্দার রেড্ডি।

গেরুয়া বাহিনী-র অভিযুক্তদের রেহাই! অমিত শাহের কাছে প্রাক্তন বিচারকের বিশেষ আবেদনে চাঞ্চল্য

তেলেঙ্গানার বিজেপি প্রধান কে লক্ষ্মণ জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারক অমিত শাহকে বলেছেন, তিনি বিজেপিতে যোগ দিতে চান বুদ্ধিজীবী হিসেবে। এমন কী নির্বাচনী রাজনীতিতেও যোগ দিতে চান তিনি। তবে রবিনন্দর রেড্ডির আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। বিজেপিতে নেওয়া হলে কোন কাজ তিনি করবেন, সেই প্রশ্নও উঠছে বিজেপির অন্দরমহলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছেন, বিজেপির মতো জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিকদলের হয়ে তিনি কাজ করতে চান। অমিত শাহকে এমনটাই জানিয়েছেন রবিন্দর রেড্ডি।

চতুর্থ মেট্রোপলিটান সেশন জাজ এবং এনআইএ কোর্টের জাজ হিসেবে ১৬ এপ্রিল মক্কা মসজিদে বিস্ফোরণ নিয়ে রায় দান করেছিলেন রবিন্দর রেড্ডি। রায়ে স্বামী অসীমানন্দ-সহ সব অভিযুক্তকে মুক্ত করে দিয়েছিলেন তিনি। এরপরেই তিনি মেট্রোপলিটান সেশন জাজা এবং হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে নিজের পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন।

নিজের রায়ে রবিন্দর রেড্ডি জানিয়েছিলেন, ২০০৭-এর ১৮ মে মক্কা মসজিদ বিস্ফোরণে অসীমানন্দ-সহ অভিযুক্তরা জড়িত কিংবা ষড়যন্ত্র করেছিলেন, তদন্তে তা প্রমাণিত হয়নি। একইসঙ্গে তিনি বলেছিলেন, শুধুমাত্র আরএসএস-এর সদস্য হলেই কেউ সাম্প্রদায়িক হয়ে যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+