সীমান্তে গোলা বর্ষণে গ্রামবাসীদের মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানকে কড়া চিঠি

নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক বাহিনীর গোলাগুলি বর্ষণে নিরীহ গ্রামবাসীরা আহত হচ্ছেন। তাঁদের মৃত্যু হচ্ছে। রেহাই মিলছে না ছোট্ট শিশুদেরও। প্রতিবাদে এবার তাই পাক হাইকমিশনে কড়া চিঠি পাঠাল বিদেশ মন্ত্রক। ভারতে

নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক বাহিনীর গোলাগুলি বর্ষণে নিরীহ গ্রামবাসীরা আহত হচ্ছেন। তাঁদের মৃত্যু হচ্ছে। রেহাই মিলছে না ছোট্ট শিশুদেরও। প্রতিবাদে এবার তাই পাক হাইকমিশনে কড়া চিঠি পাঠাল বিদেশ মন্ত্রক। ভারতের পক্ষ থেকে এই ঘটনার কড়া নিন্দা করা হয়েছে চিঠিতে।

সীমান্তে গোলা বর্ষণে গ্রামবাসীদের মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানকে কড়া চিঠি

পাক সেনা সীমান্তে গুলি বর্ষণ করে সাধারণ নাগরিকের উপর আক্রমণ হানছেন বলে অভিযোগ করেছে বিদেশ মন্ত্রক। এমনকী মানবাধিকার আইন পর্যন্ত মানছে না। একেবারে নির্মম ভাবে সামরিক অভিযানের মতো প্রতিনিয়ত পাক সেনা গোলাগুলি বর্ষণ করে চলেছে বলে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে।

পাক সরকার এই ঘটনার তদন্তের আবেদন জানিয়েছে ভারত। এবং অবিলম্বে সীমান্তে গোলাগুলি বর্ষণের মতো নিন্দনীয় ঘটনা বন্ধ করতে কড়া বার্তা দেওয়া হয়েছে। গত রবিবারই পুঞ্চ সীমান্তে পাক বাহিনীর গোলাগুলি বর্ষণে আহত হয়েছিল ছোট্ট একটি শিশু এবং তাঁর মা।

গত কয়েকদিন টানাপোড়েনের পর পুঞ্চের সরকারি হাসপাতালে মারা যায় শিশুটি। এর আগেও পাক বাহিনীর নির্মম গোলাগুলি বর্ষণে সীমান্তের বহু গ্রামের সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+