পরিকল্পিত হামলা লাদাখে, মে মাস থেকে সীমান্তে করছিল লালফৌজ, বেজিংয়ের ফন্দি ফাঁস করল বিদেশমন্ত্রক

পরিকল্পিত হামলা লাদাখে, মে মাস থেকে সীমান্তে করছিল লালফৌজ, বেজিংয়ের ফন্দি ফাঁস করল বিদেশমন্ত্রক

লাদাখে পরিকল্পিত হামলা চালিয়েছে চিন। মে মাস থেকে সীমান্তে সেনা এবং অস্ত্র মজুত করছিল লালফৌজ। বেজিংয়ের চক্রান্ত ফাঁস করল বিদেশ মন্ত্রক। মে মাস থেকেই ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি ভঙ্গ করে চিন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

চুক্তিভঙ্গ করেছে চিন

চুক্তিভঙ্গ করেছে চিন

লাদাখ সীমান্ত সুরক্ষা নিয়ে ভারতের সঙ্গে চিনর সুনির্দিষ্ট চুক্তি হয়েছিল। ১৯৯৩ সালে হয়েছিল সেই চুক্তি। তাতে বলা হয়েছিল সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই বদ্ধ পরিকর থাকবে। ভারত সেই চুক্তি বজায় রেখে কাজ করলেও চিন তা করেনি বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

মে মাস থেকে সেনা বাড়াচ্ছে চিন

মে মাস থেকে সেনা বাড়াচ্ছে চিন

লাদাখে অশান্তি যে পরিকল্পতি ভাবে করা হয়েছে তার প্রমাণ দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করে মে মাস থেকে লাদাখ সীমান্তে সেনা বাড়াতে শুরু করেছিল বেিজং। এমনকী অস্ত্রও মজুত করা হচ্ছিল। তার পরেই গালওয়ান উপত্যকায় ঝাঁপিয়ে পড়ে লালফৌজ।

গালওয়ান উপত্যকায় ধুন্ধুমার

গালওয়ান উপত্যকায় ধুন্ধুমার

১৫ জুলাই চিনের আগ্রাসন চরমে ওঠে। ভারতীয় বাহিনী প্রতিরোধ গড়ে তুলতেই লালফৌজ পরিকল্পিত হামলা চালায় তাঁদের উপর। তাতেই ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে চিনা বাহিনীরও ৪৩ জনকে ঘায়েল করেছে ভারতীয় বাহিনী।

পিছু হটল চিন

পিছু হটল চিন

হিমালয়ে যে ভারতীয় বাহিনীর মোকাবিলা করার ক্ষমতা নেই লালফৌজের সেটা আঁচ করতে পেরেছিল বেজিং। তাই চাপে পড়েই পিছু হঠার সিদ্ধান্ত নেয় লালফৌজ। আন্তর্জাতিক চাপও বাড়ছিল চিনের উপর। কারণ করোনা সংক্রমণের কারণে গোটা বিশ্বেই কোনঠাসা হয়ে রয়েছে চিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+