কানাডার ঘৃণামূলক অপরাধ বৃদ্ধি! ভারতীয়দের সতর্ক থাকতে পরামর্শ বিদেশমন্ত্রকের

কানাডায় ঘৃণামূলক অবরাধ এবং সাম্প্রদায়িক হিংসার ঘটনা বেড়েছে। সেখানে ভারত বিরোধী কার্যকলাপও বেড়েছে। সেই কারণে সেখানে থাকা ভারতীয়দের যথাযথ সতর্কতা অবলম্বন এবং সতর্ক থাকতে বলা হয়েছে। এ-ব্যাপারে বিদেশমন্ত্রকের তরফে অ্যাডভ

কানাডায় ঘৃণামূলক অবরাধ এবং সাম্প্রদায়িক হিংসার ঘটনা বেড়েছে। সেখানে ভারত বিরোধী কার্যকলাপও বেড়েছে। সেই কারণে সেখানে থাকা ভারতীয়দের যথাযথ সতর্কতা অবলম্বন এবং সতর্ক থাকতে বলা হয়েছে। এ-ব্যাপারে বিদেশমন্ত্রকের তরফে অ্যাডভাইসরি জারি করা হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে সবকটি বিষয় কানাডার কর্তৃপক্ষের সামনে তুলে ধরে তার তদন্ত করতে অনুরোধ করা হয়েছে।

বিদেশমন্ত্রকের পরামর্শ

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, কানাডায় থাকা ভারতীয় নাগরিক এবং ভারত থেকে যাওয়া ছাত্তরা এবং যাঁরা ভ্রমণ এবং শিক্ষার কারণে কানাডায় যাচ্ছেন, তাদের যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ভারত ও কানাডার মধ্যে দ্বন্দ্ব

ভারত ও কানাডার মধ্যে দ্বন্দ্ব

ভারতের বিদেশমন্ত্রকের তরফে এমন একটি সময়ে এই নির্দেশিকা দেওয়া হয়েছে, যে সময়ে কানাডায় খালিস্তানপন্থীরা সেখানে গণভোটের আয়োজন করে। যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। ভারতের তরফে অভিযোহ করা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি এই গণভোটের আয়োজন করেছেন। বিষয়টিতে ভারত সরকারের তরফে প্রহসন বলেও বর্ণনা করা হয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, কানাডায় তথাকথিত খালিস্তানের সমর্থনকারীরা যে গণভোটের আয়োজন করেছে তাতে সেখানকার চরমপন্থী এবং মৌলবাদীদের সমর্থন করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, তারা বিষয়টি কানাডার কর্তৃপক্ষের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।
কানাডার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রীর দ্বিচারিতার কথা তুলে ধরা হয়েছে সাম্প্রতিক সময়ে। বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজের দেশে শিখস ফর জাস্টিস গণভোটের আয়োজন করলেও কিছু বলেননি। কিন্তু তিনি রাশিয়ার দখল করা ইউক্রেনের অংশে গণভোটের বিরোধিতা করছেন।

ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে

ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে

ভারতের তরফে বলা হয়েছে, কানাডায় ঘৃণামূলক অপরাধ, সাম্প্রদায়িক হিংসা এবং ভারত বিরোধী কার্যকলাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। এই কারণে সেখানকার ভারতীয় নাগরিক, ভারত থেকে যাওয়া ছাত্র এবং ভ্রমণ এবং শিক্ষার কারণে যাওয়াদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতীয়দের নথিভুক্তির প্রস্তাব

ভারতীয়দের নথিভুক্তির প্রস্তাব

ভারতের বিদেশমন্ত্রকের তরফে কানাডায় ভারতীয় নাগরিক এবং শিক্ষার্থীরা যাতে অটোয়ায় ভারতের হাইকমিশন বা টরন্টো এবং ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সেখানে নাম নথিভুক্ত করতে কিংবা https://madad.gov.in/AppConsular/welcomeLink- এ পোর্টালের মাধ্যমে নথিভুক্তির পরামর্শ দিয়েছে। পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা পুরো বিষয়টির ওপরে নজর রাখছেন বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+