MEA on Pakistan: ‘ব্যর্থতার দায় চাপানো পাকিস্তানের পুরনো অভ্যেস,’ আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে নিশানা ভারতের

MEA on Pakistan: আফগানিস্তানে জঙ্গি আস্তানা (Military Hideouts) রয়েছে দাবি করে এয়ারস্ট্রাইক (Airstrikes) চালায় পাকিস্তান। তাতে মারা যান মহিলা ও শিশু-সহ বহু নিরীহ মানুষ। এবার ঘটনার তীব্র নিন্দা জানাল ভারত।

বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) তরফে সোমবার বিবৃতি জারি করে ইসলামাবাদকে (Islamabad) তুলোধনা করেছে নয়াদিল্লি (New delhi)। নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার দায় সবসময় প্রতিবেশীদের উপর চাপানো পাকিস্তানের পুরোনো অভ্যেস বলে নিশানা ভারতের।

Randhir Jaiswal

গত ডিসেম্বরে আফগানিস্তানে (Afghanistan) এয়ারস্ট্রাইক চালায় পাকিস্তান। আফগানিস্তানের বারমল জেলায় জঙ্গি ঘাঁটি রয়েছে বলে দাবি করে পাকিস্তান। এয়ারস্ট্রাইকের জেরে ৪৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে বহু মহিলা ও শিশুও ছিল।

পাকতিকা প্রদেশে পাকিস্তানের জেট বিমানের হামলায় বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। গোটা হামলা জঘন্যতম অপরাধ (Brutal Act) বলে নিন্দায় সরব হয়েছিল আফগানিস্তান। এবার তাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে আক্রমণ ভারতেরও।

যদিও পাকিস্তানের বিদেশমন্ত্রকের দাবি পাক নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। আফগানিস্তানে জঙ্গিদের ঘাঁটি রয়েছে বলে দাবি তাদের। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বলেন, পাকিস্তানি নাগরিকদের প্রাণসংশয় ছিল। সেকারণেই মঙ্গলবার রাতে আফগানিস্তানের সীমাান্তবর্তী এলাকায় এয়ারস্ট্রাইক চালানো হয়েছে।

তবে চুপ করে বসে থাকেনি আফগানিস্তানও। পাল্টা পাকিস্তানে বেশকিছু ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। তালিবানি প্রতিরক্ষা মন্ত্রকের একটি পোস্টে জানানো হয়েছে, পাকিস্তানের বেশকিছু পয়েন্টে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই সমস্ত পয়েন্টগুলি থেকেই আফগানিস্তানে হামলা চালানো হয়েছিল। যদিও পাকিস্তানে তাদের পাল্টা হামলায় কোনও হতাহত হয়েছে কি না, তা জানায়নি আফগানিস্তান।

আফগানিস্তানের তালিবানি সরকারের বিরুদ্ধে সীমান্তে কড়া নজর না রাখার অভিযোগ আগেই এনেছিল পাকিস্তান। সীমান্তে চোরাচালান, পাচার ও জঙ্গি আনাগোনা তারা রুখতে পারছে না বলে অভিযোগ করে পাকিস্তান। যদিও অভিযোগ নস্যাৎ করে তালিবানি প্রশাসন। তালিবানি সরকার কোনও রাষ্ট্রে হামলা চালানোয় মদত দেয় না বলে সাফ জানায় আফগানিস্তান। তারপরেও এয়ারস্ট্রাইক নিয়ে সরগরম দুই দেশের সীমান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+