এমডিএইচ-এর কর্ণধার 'মহাশয়' ধর্মপাল গুলাটির প্রয়াণে শোকস্তব্ধ দেশ, নস্টালজিয়ায় একটা প্রজন্ম

দেশের একটা প্রজন্মের কাছে তিনি ছোটবেলার নস্টালজিয়া। টিভি খুললেই নয়ের দশকের বহু শিশু থেকে কিশোরই তখন একটি বিজ্ঞাপনে মোহিত হত !'আসলি মসালে সচ সচ.. এমডিএইচ..' এই ট্যাগলাইন বিজ্ঞাপনে আসলেই সবাই জানত এক বয়স্ক মানুষের মুখ বিজ্ঞাাপনে দেখা যাবে। আর তিনিই হলেন 'মহাশয়' ধর্মপাল গুলাটি। যাঁর প্রবল জীবন সংগ্রাম এমডিইচ মশলা সংস্থাকে জনপ্রিয়তার তুঙ্গে রেখেছে। আজ সেই লড়াকু মানুষটির জীবনাবসানে গোটা দেশ শোকাহত।

এমডিএইচ-এর কর্ণধার মহাশয় ধর্মপাল গুলেটির প্রয়াণে শোকস্তব্ধ দেশ

৯৮ বছর বয়সে এদিন ভোর সাড়ে ৫ টা নাগাদ প্রয়াত হন এমডিএইচ মশলা সংস্থার ধর্মপাল গুলাটি। গত ৩ সপ্তাহ ধরে দিল্লির এক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় এই স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিত্বের। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতির৭া মন্ত্রী রাজনাথ সিং থেকে দেশের একাধিক তাবড় নেতা।

পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ এই তাবড় ব্যবসায়ী ব্যক্তিত্বের। তারপর বাবার মশলার ব্যবসায় হাত দেন ধর্মপাল। সেই থেকে শুরু লড়াই। তার মাঝে টাঙা চালিয়েও টালা রোজগার করেছেন। এরপর তাঁর ফুলে ফেঁপে ওঠা ব্যবসার হাত ধরে ২০০০ কোটি টাকার ওপর সম্পত্তি। খানিকটা রূপকথা হলেও, এভাবেই লড়াু ধর্মপাল স্বপ্ন দেখিয়েগিয়েছেন ভারতের উঠতি প্রজন্মের বহু হবু ব্যবসায়ীকে। আজ সেই ব্যক্তিত্বের প্রয়াণে গোটা দেশ শোকাহত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+