সাবধান!ম্যাকডোনাল্ড-এর এই আউলেটগুলোর খাবার স্বাস্থ্যকর নয়, বলছে সংস্থাই
উত্তরভারত ও পশ্চিম ভারতে ম্যাকডোনাল্ডের আউটলেটগুলোতে খাবার না খেতে বলছে খোদ ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষই।
উত্তরভারত ও পশ্চিম ভারতে ম্যাকডোনাল্ডের আউটলেটগুলোতে খাবার না খেতে বলছে খোদ ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষই। সংস্থার দাবি, এই জায়গার আউটলেটগুলোর খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই চিহ্নিত করা জায়গাগুলির আউটলেট-এর মধ্যে অন্যতম হল দিল্লির কনাট প্লাজা রেস্তোরাঁ।

সংস্থা জানিয়েছে, এই আউটলেটগুলিতে যে উপকরণ ব্যবহার করা হচ্ছে ,তা সংস্থার বিশ্বমানের পর্যায়ে পড়ে না। সংস্থার মুখপাত্র জানান, এই কারণেই উত্তর ও পশ্চিম ভারতের বেশ আউটলেট বন্ধ করা হচ্ছে। সিপিআরএল হল ম্যাকডোনাল্ড এর ব্যবসার যুগ্ম অংশিদার। তারা পশ্চিমের ও উত্তরের ১৬০ টি আউটলেট চালায়। যাদের মধ্যে ৮৪ টি এমনিতেই বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, সিপিআরএল -এর সঙ্গে ম্যাকডোনাল্ড এর ব্য়বসায়িক সমস্যা চলছে। বহুদিন ধরেই দুটি সংস্থার মধ্যে আইনি লড়াই চলছে। উল্লেখ্য়, দুই সংস্থার টানাপেড়েনের জেরেই ,ম্যাকডোনাল্ডের তরফে এই বক্তব্য তুলে ধরা হয় বলে খবর।












Click it and Unblock the Notifications