MCD: কে হবেন মেয়র? অমিত মালব্যের হুঙ্কারে নতুন যুদ্ধের মুখে আম আদমি পার্টি
MCD: কে হবেন মেয়র? অমিত মালব্যের হুঙ্কারে নতুন যুদ্ধের মুখে আম আদমি পার্টি
দিল্লি পুরসভায় মেয়র পদ নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। মেয়র পদে সাধারণ জয়ী দলের প্রতিনিধিই বসে থাকে। কিন্তু বিজেপি নেতা অমিত মালব্য জানিয়েছেন, দিল্লির মেয়র পদে লড়বে বিজেপি। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। পুরসভা ভোটে হেরেও মেয়র পদ ছাড়তে রাজি নয় বিজেপি।

দিল্লিতে পুরসভা ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। ঝাড়ু ঝড়ে যাকে বলে ধরাশায়ী বিজেপি। দিল্লি পুরসভার ২৫০টি ওয়ার্ডের মধ্যে আম আদমি পার্টি জয়ী হয়েছে ১৩৪টি আসনে। অপ্রত্যাশিত জয় বললে ভুল হবে না। দিল্লি বিধানসভা ভোটের পর যাকে বলে পুরসভা ভোটে ঝাড়ু ঝড়ে উড়ে গিয়েছে গেরুয়া শিবির। গুজরাতের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের ঠিক আগের দিন এই ঘটনা ঘটেছে। তাই আগে থেকে নতুন উৎসাহে ফুটছেন আপ সমর্থকরা।দিল্লিতে পুরসভা ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। ঝাড়ু ঝড়ে যাকে বলে ধরাশায়ী বিজেপি। দিল্লি পুরসভার ২৫০টি ওয়ার্ডের মধ্যে আম আদমি পার্টি জয়ী হয়েছে ১৩৪টি আসনে। অপ্রত্যাশিত জয় বললে ভুল হবে না। দিল্লি বিধানসভা ভোটের পর যাকে বলে পুরসভা ভোটে ঝাড়ু ঝড়ে উড়ে গিয়েছে গেরুয়া শিবির। গুজরাতের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের ঠিক আগের দিন এই ঘটনা ঘটেছে। তাই আগে থেকে নতুন উৎসাহে ফুটছেন আপ সমর্থকরা।
কিন্তু এবার মেয়র পদ নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। আগে দিল্লিতে প্রতিটি পুরসভার জন্য আলাদা করে মেয়র থাকতেন। এবার মেয়র একটাই মেয়র হওয়ার কথা। এদিকে দিল্লির বিজেপি মুখ পাত্র তেজেন্দ্র সিং বগ্গা দাবি করেছেন, এবারও তাঁদের পার্টি থেকেই এবারও মেয়র নির্বাচিত হবেন। যদিও এক বছরের জন্যই মেয়র নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী দিল্লি পুরসভার প্রথম মেয়র মহিলাকেই হতে হয়। তৃতীয় মেয়র হন সংরক্ষিত জাতি থেকে।












Click it and Unblock the Notifications