MCD Result 2022: MCD নির্বাচনে ইতিহাস আপের! বড় জয় রূপান্তরকামী Bobi Kinnar-এর

MCD নির্বাচনে আপ ঝড়! আর এর মধ্যেই ইতিহাস তৈরি করলেন AAP প্রার্থী Bobi Kinnar। দিল্লির সুলতানপুরি-এ ওয়ার্ড জয় পেয়েছেন তিনি। আর এরপরেই প্রথমবারের জন্যে MCD- ট্রান্সজেন্ডার কাউন্সিলর পেল। আর ববিকে দেখেই নতুন করে আশার আলো দ

MCD নির্বাচনে আপ ঝড়! আর এর মধ্যেই ইতিহাস তৈরি করলেন AAP প্রার্থী Bobi Kinnar। দিল্লির সুলতানপুরি-এ ওয়ার্ড জয় পেয়েছেন তিনি। আর এরপরেই প্রথমবারের জন্যে MCD- ট্রান্সজেন্ডার কাউন্সিলর পেল। আর ববিকে দেখেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন দেশের অসংখ্য রূপান্তরকামী মানুষ।

এমনকি দিন বদলেরও আশা দেখতে শুরু করেছেন তাঁরা। Bobi Kinnar-এর জয় খুব একটা সহজ জয় ছিল না। তাঁর সামনে ছিল বিজেপির তরফে একতা জাটভ। এমনকি কংগ্রেস থেকেও প্রার্থী দেওয়া হয়েছিল ববির বিরুদ্ধে।

রূপান্তরকামী মানুষের জন্যে রাস্তা খুলে গেল

রূপান্তরকামী মানুষের জন্যে রাস্তা খুলে গেল

শুধু ববিই নয়, কার্যত দেশের সংখ্য রূপান্তরকামী মানুষের জন্যে রাস্তা খুলে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই প্রথম কোনও রাজনৈতিক দল রূপান্তরকামী কোনও মানুষকে ভোটের ময়দানে নিয়ে এসেছেন। যদিও ববি এই প্রথমই নয়, এর আগে ২০১৭ সালে পুরসভা নির্বাচনে নির্দল হয়ে দাঁড়িয়ে ছিলেন। এমনকি দীর্ঘদিন ধরে একাধিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন Bobi Kinnar। শুধু তাই নয়, আন্না হাজারের আন্দোলনেও সামিল হয়েছেন। এরপর যদিও কেজরিওয়াল দল তৈরি করা পর থেকেই ববি তাঁর সঙ্গেই যুক্ত রয়েছেন বলে খবর।

জয়ের পরেই খুশি Bobi Kinnar

জয়ের পরেই খুশি Bobi Kinnar

তবে দিল্লির নির্বাচনে জয়ের পরেই খুশি Bobi Kinnar। তিনি জানিয়েছেন, মানুষের উন্নয়নের জন্যে কাজ করব। ববি সবসময়ে বিভিন্ন জনিকল্যান কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। তাঁর কাজ মানুষের নজর কেড়েছে। আর তাই আপের তরফে চালানো এক সমীক্ষাতে Bobi Kinnar-এর জনপ্রিয়তা অনুভব করেন আপ সুপ্রিমো। আর এরপরেই তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর। তবে ববির নির্বাচন খুব একটা সহজ ছিল না আপ সুপ্রিমোর কাছে। আসনটি তফসিলি জাতি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছিল। কিন্ত্য এক্ষেত্রে বম্বে হাইকোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করেন আম আদমি পার্টি। শুধু তাই নয়, কেজরিওয়াল জানান, আদালত কিন্নর সম্প্রদায়ের লোকদের মহিলাদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দিয়েছে। আর সেই অধিকারের ভিত্তিতে ববিকে প্রার্থী করে আম আদমি পার্টি।

MCD নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

MCD নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

দিল্লির বুকে পরিবর্তনের হাওয়া। MCD নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। তবে একাধিক আসনে এগিয়ে আম আদমি পার্টি। ক্রমশ পিছয়ে পড়ছে বিজেপি। এই অবস্থায় ১৩৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। যদিও জয়ী হয়েছে ৫৬টি আসনে। ২৫০টি পুরসভা আসনে হয়েছে নির্বাচন। এই ফলাফল বলে দিচ্ছে রাজধানী দিল্লিতে হয়তো এবার পুরসভা হারাতে পারে গেরুয়া শিবির। আর তা হারালে ১৫ বছর পর পালা বদল হতে চলেছে। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দিল্লি পুরসভা হারানো বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+