'দেখে শিখুন বিএসপি-র কর্মীদের থেকে', জোটসঙ্গী সপা-র সমর্থকদের ধমক মায়ার

গোবলয়ের ভোট যুদ্ধে এককালের যুধুধান দুই পক্ষ সমাজবাদী পার্টি ও বিএসপি একজোট হয়েছে মোদী বিরোধিতার জন্য।

গোবলয়ের ভোট যুদ্ধে এককালের যুধুধান দুই পক্ষ সমাজবাদী পার্টি ও বিএসপি একজোট হয়েছে মোদী বিরোধিতার জন্য। সেই রাস্তা ধরে এক সময়ে চরম প্রতিপক্ষ সপা-র মুলায়ম সিং যাদবের সঙ্গে জোটবদ্ধ হয়ে সভাও করেন বিএসপি-র মায়াবতী। জোটসঙ্গীকে নিয়ে হাসিমুখে উত্তরপ্রদেশের মৌনপুরীতে সভা করলেও , ফিরোজাবাদে পৌঁছেই সমাজবাদী পার্টি কর্মীদের ধমক দিতে দেখা যায় মায়াবতীকে।

কিছু শিখুন বিএসপি-র থেকে, জোটসঙ্গী সপা-র কর্মীদের ধমক মায়ার

ফিরোজাবাদে বুয়া-ভতিজার সভা ঘিরে রীতিমত তপ্ত ছিল উত্তরপ্রদেশের রাজনীতি। মায়াবতী ও অখিলেশকে একমঞ্চে দেখতে বিএসপি ও সমাজবাদী পার্টির কর্মীরা একজোট হতে থাকেন ফিরোজাবাদের সভায়। আর সভামঞ্চে মায়াবতী বক্তব্য রাখবার সময়ই মাঝে মাঝেই স্লোগান শোনা যায়।একটা সময় চরম ক্ষিপ্ত হয়ে মায়াবতী সপা কর্মীদের ধমকের সুরে বলেন, বিএসপি কর্মীদের নিয়মানুবর্তীতা দেখে শেখা উচিত সপা কর্মীদের।

উল্লেখ্য, কয়েক মাস আগে মায়াবতীর জন্মদিনের কেক-এর ভাগ কে নেবে তা নিয়ে বিএসপি কার্যালয়ে কর্মীদের বিশৃঙ্খলার ছবি প্রকাশ্যে আসে। যে ভিডিওতে দেখা যায়, মায়াবতীর জন্মদিনের কেক লুঠ হয়ে যাচ্ছে বিশৃঙ্খলভাবে। এরপর মায়াবতীর এই পরামর্শ নিয়ে সপা-র কর্মীদের জন্য, নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+