বড় ধাক্কা মহাজোটে! কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যে জোট নয়, সাফ জানালেন মায়াবতী
লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যে কোনও জোট করবে না বহুজন সমাজ পার্টি। এদিন লখনৌতে এমনটাই জানিয়েছেন পার্টির সুপ্রিমো মায়াবতী। কোনও রাজ্যেই কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়।
লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যে কোনও জোট করবে না বহুজন সমাজ পার্টি। এদিন লখনৌতে এমনটাই জানিয়েছেন পার্টির সুপ্রিমো মায়াবতী। কোনও রাজ্যেই কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়। পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিএসপি সুপ্রিমো।

উত্তর প্রদেশের অখিলেশ যাদবের সঙ্গে জোট ঘোষণার পর মায়াবতীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরপ্রদেশ থেকে লোকসভা নির্বাচনে এসপি-বিএসপি জোটের শরিক
হচ্ছে অজিত সিং-এর রাষ্ট্রীয় লোকদল।
মাসখানের আগে মায়াবতী বলে কংগ্রেস ও বিজেপি মুদ্রার এপিঠ-ওপিঠ। তারও আগে বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে জোট না করার কথা জানিয়ে ছিলেন মায়াবতী। যদিও ভোট পরবর্তী সময়ে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল তার দল।
অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছিলেন, আসল উদ্দেশ্য বিজেপিকে পরাস্ত করা। সেই কাজ করতে পারলে বহুজন সমাজপার্টি কিংবা সমাজবাদী পার্টির ওপর হতাশ হবেন না তিনি।
উত্তরপ্রদেশের লোকসভার আসন সংখ্যা ৮০। আমেথি ও রায়বরেলি আসনদুটি ছেড়ে দিয়ে বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিল এস-বিএসপি। এরই মধ্যে সোমবার এসপি প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন, এখন উত্তরপ্রদেশের জোটে কংগ্রেসকে স্থান করে দেওয়া যাবে না। তিনি বলেছিলেন, কংগ্রেসের উচিত এই জোটকে সাহায্য করা।












Click it and Unblock the Notifications