হিন্দুত্ব ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন মায়াবতী, কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন 'বেহেনজি'

বিজেপি ও আরএসএস দলিত, উপজাতি ও ধর্মান্তরিতদের প্রতি ঘৃণার মনোভাব পরিবর্তন না করলে তিনি নিজে হিন্দুত্ব ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন, এমনই হুঁশিয়ারি দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী

বিজেপি ও আরএসএস দলিত, উপজাতি ও ধর্মান্তরিতদের প্রতি ঘৃণার মনোভাব পরিবর্তন না করলে তিনি নিজে হিন্দুত্ব ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন। এমনই হুঁশিয়ারি দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে তিনি বলেন, পুজো-অর্চনা, ধর্ম থেকে সময় পেলে তবে তিনি রাজ্য পরিচালনা করবেন।

হিন্দুত্ব ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন মায়াবতী, কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন 'বেহেনজি'

আজমগড়ে একটি জনসভায় গিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু ধর্মের বর্ণ ব্যবস্থার জন্যই দীর্ঘদিন ধরে দলিত, উপজাতি ও পিছিয়ে পড়া বর্গের মানুষকে ক্রীতদাসের মত থাকতে হয়েছে। আজ তাঁরা শিক্ষা, চাকরি, রাজনীতি বা অন্য়ান্য অধিকার পেয়েছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্য়, কোনও হিন্দু দেব-দেবীর কৃপায় নয়। বিজেপি ও আরএসএস-কে তুলোধনা করে তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির বা অন্য কোনও মন্দির হলে তাতে গরীবদের কিছুই হবে না। তাতে বেকারত্ব বা দারিদ্র কোনওটাই ঘুচবে না বলে মন্তব্য করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কটাক্ষ করতে ছাড়েননি উত্তরপ্রদেশের বেহেনজি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী পূর্ব উত্তরপ্রদেশের গোরক্ষপুরের হলেও তিনি নিজের এলাকার দিকেই কোনওদিন মন দেননি। যোগীজি শুধু উচ্চ পর্যায়ের বৈঠক করেন, কিন্তু বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কখনই কার্যকর হয় না বলে কটাক্ষ করেছেন মায়াবতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+