কাশ্মীরে কেন গেলেন এখন রাহুলরা ! প্রশ্ন তুলে, কংগ্রেস শিবিরকে তোপ দেগে মায়ার নয়া চাল

বিমানে রাহুল গান্ধীকে দেখতে পেয়েই এক কাশ্মীরি মহিলা জানিয়েছিলেন কোন পরিস্থিতিতে এখন তাঁরা রয়েছেন! সেই ভিডিও ভাইরাল হয়।

বিমানে রাহুল গান্ধীকে দেখতে পেয়েই এক কাশ্মীরি মহিলা জানিয়েছিলেন কোন পরিস্থিতিতে এখন তাঁরা রয়েছেন! সেই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনা ঘটে যায়, যখন কংগ্রেস শিবিরের নেতা রাহুল গান্ধী সহ একাধিক বিজেপি বিরোধী নেতারা কাশ্মীরের পরিস্থিতি পরিদর্শনে যান। প্রসঙ্গত, তাঁদের ভূস্বর্গের বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। আর বিরোধীদের এই কাশ্মীর পরিস্থিতি পরিদর্শন নিয়েই এবার রাহুল শিবিরকে তোপ দেগেছেন বিএসপি নেত্রী মায়াবতী।

কাশ্মীরে কেন গেলেন এখন রাহুলরা! প্রশ্ন তুলে, কংগ্রেস শিবিরকে তোপ দেগে মায়ার নয়া চাল

বিএসপি নেত্রী মায়াবতীর দাবি, রাহুল গান্ধী ও বিরোধী শিবিরের নেতারা কাশ্মীরে এই মুহূর্তে গিয়ে সঠিক কাজ করেননি। এতে বিজেপি তথা কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে কাশ্মীর ইস্যুতে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। মায়াবতী দাবি করেন, অনুমতি ছাড়া কাশ্মীর পরিদর্শন করে বিরোধী নেতারা কাশ্মীরের রাজ্যপালকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন।

এছাড়াও মায়াবতীর দাবি, কাশ্মীরের যা পরিস্থিতি তাতে এখন ,এই পর্যায়ে সেখানে পরির্দশন করা ঠিক কি না, তা নিয়েও বিচার করা উচিত ছিল বিরোধী নেতাদের। সেখানে বিরোধী নেতারা পৌঁছলে , পরিস্থিতি কী ঘটতে পারে, সেই ভাবনা মাথায় রেখেও বেশ কিছু দিক বিবেচনা করা উচিত ছিল। এমনই দাবি, করে ফের একবার রাাজনীতির ময়দানে নতুন দোলাচল তৈরি করলেন মায়া। প্রসঙ্গত, রাগুল গান্ধীর নেত্রীতে শনিবার বিরোধী শিবিরের একটি দল পৌঁছয় শ্রীনগর বিমানবন্দরে। যদিও সেখান থেকেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+