অমিত শাহর রাঁধুনিকে খুঁজতে লোক লাগালেন মায়াবতী!

লখনউ, ৩ জুন : দুদিন আগে বারাণসীর জোগিয়াপুর গ্রামে দলিতদের সঙ্গে ভোজন অনুষ্ঠানে কে বিজেপি সভাপতি অমিত শাহের খাবার রান্না করেছিলেন তা জানতে এবার উঠে পড়ে লেগেছেন বহুজন সমাজপার্টি নেত্রী মায়াবতী। দলের কর্মী নেতাদের হুকুম দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যক্তিকে খুঁজে আনতে হবে যিনি সেদিন অমিত শাহের জন্য রান্না করেছিলেন।

দলীয় সূত্রে খবর, মায়াবতীর অনুমান সেদিনকার রাধুঁনি দলিত সম্প্রদায়ের ছিলেন না, বরং দলিতদের সঙ্গে বসে খাওয়ার ভান করলেও অমিতজির রান্না করেছেন উচ্চবর্ণের কোনও ব্যক্তি।

অমিত শাহর রাঁধুনিকে খুঁজতে লোক লাগালেন মায়াবতী!

স্থানীয় বিএসপি নেতা রাম কুমার কুরিল জানিয়েছেন, সেদিন অমিত শাহর সঙ্গে ২৫০ জন এসেছিলেন, কিন্তু মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন মাত্র ৫০ জন। এর থেকেই গেরুয়া দলের ভেদাভেদের মানসিকতা বোঝা যায়।

কুরলি আরও বলেন, যেখানে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল সেখানে বিন্দ প্রজাতির আধিক্য সবচেয়ে বেশি। এরা দলিত নন, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া সম্প্রদায়। অমিত শাহ নিজের সঙ্গে কয়েকজন দলিতকে এনেছিলেন, তাদের সঙ্গেই খেতে বসেছিলেন, তাঁর উদ্দেশ্য শুধুমাত্র রাজনৈতিক বার্তা দেওয়াই ছিল।

মধ্যাহ্নভোজের অনুষ্ঠানের পরেই মায়াবতী বিজেপির দিকে আক্রমণ শানিয়ে বলেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ দেখে এখন দলিতদের পাশে থাকার নাটক করছে বিজেপি। একদিকে এরাজ্যে দলিতদের সঙ্গে খাওয়ার নাটক করা হচ্ছে অন্যদিকে বিজেপি শাসনে বিএসপি-র প্রতিষ্ঠাতা এবং দলিত নেতা কাশিরাম মূর্তিতে ভাঙচুর চালাচ্ছে এই বিজেপিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+