Mayawati expels Akash: ভাইপোকে দল থেকেই তাড়িয়ে দিলেন পিসি, উত্তরাধিকার কে? জবাবে যা বললেন মায়াবতী...

Mayawati expels Akash: রবিবারই বিএসপির (BSP) সমস্ত পদ থেকে ভাইপো আকাশ আনন্দকে (Akash Anand) সরিয়ে দিয়েছিলেন দলের সুপ্রিমো মায়াবতী (Mayawati)। সোমবার দল থেকেই আকাশকে তাড়িয়ে দিলেন তিনি। সোমবার এক্স হ্যান্ডেলে মায়াবতী ঘোষণা করলেন ভাইপোকে বিএসপি থেকে বহিষ্কারের কথা। তার কারণও ব্যাখ্যা করেছেন বিএসপি সুপ্রিমো।

রবিবার দলের সমস্ত পদ থেকে আকাশকে বহিষ্কার করা হয়। তার মধ্যে দলের সর্বভারতীয় কোঅর্ডিনেটর পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। এক্স হ্যান্ডেলে মায়াবতী জানান, শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় প্রভাবিত হয়ে কাজ করছিলেন আকাশ আনন্দ। দলকে না জানিয়েই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে কাজ করছিলেন তিনি। দলবিরোধী কাজের জন্য অশোককেও বিএসপি থেকে বের করে দেওয়া হয়েছিল।

Mayawati

সোমবার মায়াবতী লেখেন, "পরম শ্রদ্ধেয় বাবা সাহেব আম্বেদকরের আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধের স্বার্থে এবং শ্রদ্ধেয় শ্রী কাঁশিরাম জির অনুশাসনের ঐতিহ্য অনুসরণ করে আকাশ আনন্দকে তাঁর শ্বশুরের মতই দল থেকে বহিষ্কার করা হল। এই সিদ্ধান্ত আমাদের দল ও ভবিষ্যতের আন্দোলনের স্বার্থে নেওয়া হয়েছে।"

সোমবার আকাশকে সরিয়ে বিএসপির সর্বভারতীয় কোঅর্ডিনেটর পদে আকাশের বাবা আনন্দ কুমারকে বসান বিএসপি সুপ্রিমো মায়াবতী। একই আসনে বসানো হয় দলের রাজ্যসভার সাংসদ রামজি গৌতমকেও। তবে ভাইপোকে দল থেকে সরিয়ে দিতেই মায়াবতীর রাজনৈতিক উত্তরাধিকারী কে হবেন, সে প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। যদিও এদিন মায়াবতী বলেন, গোটা জীবনে কোনওদিন তিনি কোনও উত্তরাধিকারের নাম নেবেন না।

সোমবার দল থেকে বিতাড়িত হয়ে আকাশ বলেন, দলের প্রধান মায়াবতীর সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা করেন। তবে দলের এই সিদ্ধান্তে তার মনে প্রভাব পড়বে, একথাও স্বীকার করে নেন আকাশ। তবে আগামিদিনে পথচলায় দীর্ঘ যুদ্ধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রশ্ন উঠেছে আকাশ আনন্দের রাজনৈতিক কেরিয়ার নিয়েও। বিরোধীদের দাবি, তা এখন বিশ বাঁও জলে।

এক্স হ্যান্ডেলে আনন্দ অবশ্য জানান, "বিরোধীদের কেউ কেউ ভাবছে আমার রাজনৈতিক কেরিয়ার শেষ। তাদের জানা উচিত, বহুজন আন্দোলন কোনও করে খাওয়ার জায়গা নয়। বরং হাজার হাজার দলিতের আত্মমর্যাদা রক্ষার লড়াই। যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, এটা তাদের লড়াই।" পিসি মায়াবতীর নেতৃত্বে সততা, ত্যাগের শিক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেন আকাশ আনন্দ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+