হচ্ছে না জোট, দুই রাজ্যে বিধানসভা ভোটের আগে কংগ্রেসকে জোড়া ল্যাং মায়াবতীর

ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসকে সঙ্গী না করে আর এক বিরোধী জনতা কংগ্রেসের সঙ্গে জোটের কথা ঘোষণা করে দিলেন মায়াবতী।

ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসকে সঙ্গী না করে আর এক বিরোধী জনতা কংগ্রেসের সঙ্গে জোটের কথা ঘোষণা করে দিলেন মায়াবতী। এই ঘোষণার ফলে কংগ্রেস অবশ্যই বিপাকে পড়ল সন্দেহ নেই। পাশাপাশি মধ্যপ্রদেশেও বিএসপি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না বলে জানিয়ে দিয়েছে।

ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসকে জোড়া ল্যাং মায়াবতীর

ছত্তিশগড়ে মোট ৯০টি বিধানসভা আসনের মধ্যে বিএসপি ৩৫টি আসনে ও ৫৫টি আসনে লড়বে জনতা কংগ্রেস। যদি এই জোট নির্বাচনে জেতে তাহলে অজিত যোগী মুখ্যমন্ত্রী হবেন বলেও ঘোষণা করা হয়েছে।

অজিত যোগী ছিলেন ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী। ২০১৬ সালে কংগ্রেস থেকে বিতাড়িত হওয়ার পরে জনতা কংগ্রেস তৈরি করেন তিনি। গত ১৫ বছর ধরে বিজেপি ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে। মুখ্যমন্ত্রী পদে কাজ করছেন রমন সিং।

মধ্যপ্রদেশেও বিএসপি-র সঙ্গে জোট করতে তৎপর ছিল কংগ্রেস। তবে মায়াবতী স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের শক্তি যে অঞ্চলে বেশি সেই অঞ্চলে তাদের বেশি আসন দিলে তবেই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে বিএসপি। অর্থাৎ না পোষালে মধ্যপ্রদেশেও কংগ্রেসের হাত না ধরে অন্য দলের সঙ্গে অথবা একা লড়বে মায়াবতীর বিএসপি। সেটা জানিয়েছিলেন। এদিন মধ্যপ্রদেশেও একা লড়ার কথা জানিয়ে দিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+