রাহুল ব্রাত্যই রইলেন, উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি করে কংগ্রেসের স্বপ্নভঙ্গের পথে বুয়া-ভাতিজা

উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর দলকে বাদ রেখেই জোট বেঁধে ফেলছে বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি।

কংগ্রেসকে দুই দলের কেউ পছন্দ করছেন না। কংগ্রেসের সঙ্গে থাকলে বরং ক্ষতি হবে। এমনটা মনে করে উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর দলকে বাদ রেখেই জোট বেঁধে ফেলছে বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি। শনিবার দুই দল যৌথভাবে সাংবাদিক সম্মেলন করবে। সেখানেই সম্ভবত জোটের পথ খুলে দেওয়া হবে। একইসঙ্গে জানানো হবে, কে কতগুলি আসনে লড়াই করছেন।

অনেকদিন ধরে আলোচনা

অনেকদিন ধরে আলোচনা

গতবছরের শেষ থেকেই সম্ভাবনার কথা উঠে এসেছিল। সপা ও বসপা যে উত্তরপ্রদেশে জোট বাঁধতে চলেছে তা পরিষ্কার হয়ে গিয়েছিল। সেইমতো এবার আসন সমঝোতার কথা ঘোষণা হতে চলেছে।

জোটে সপা-বসপা

জোটে সপা-বসপা

আগে মনে করা হয়েছিল, বিজেপির বিরুদ্ধে উত্তরপ্রদেশে কংগ্রেসকে সঙ্গে নিয়েই মহাজোট হবে। তবে পরবর্তী পরিস্থিতিতে সপা ও বসপা নিজেরাই কংগ্রেসকে বাদ দিয়ে উত্তরপ্রদেশে জোটবদ্ধ হচ্ছে।

সঙ্গী আরএলডি-ও

সঙ্গী আরএলডি-ও

সপা ও বসপা জোটের সঙ্গে নাম রয়েছে রাষ্ট্রীয় লোক দলের। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি সম সংখ্যক আসনে লড়বে। বাকী ৩-৪টি আসন আরএলডিকে দেওয়া হতে পারে।

ব্রাত্য কংগ্রেস

ব্রাত্য কংগ্রেস

উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন রয়েছে। যার মধ্যে বসপা ও সপা মিলিয়ে ৭৪টি আসনে লড়লে বাকী থাকে মাত্র ৬টি আসন। যার মধ্যে আরএলডি ৪টি পেলে কংগ্রেসের জন্য পড়ে থাকছে ২টি মাত্র আসন। ফলে বোঝাই যাচ্ছে কংগ্রেস এই জোটের ভাগীদার হচ্ছে না। এবং একইসঙ্গে উত্তরপ্রদেশে মহাজোটের সমস্ত আশা শেষ হতে চলেছে। যাতে আখেরে লাভ বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+