কংগ্রেসের জন্য জোটের দরজা বন্ধ করে উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি করে নিলেন বুয়া-ভাতিজা

নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে নিল বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি।

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা বন্ধ করে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে নিল বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি। অখিলেশ সিং যাদব ও মায়াবতীরা অনেক আগেই জোটবদ্ধ হয়ে লড়ার ঘোষণা করেছিলেন। তবে কংগ্রেস সেই জোটে থাকবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। এদিন সেই অস্পষ্টতাও কেটে গেল।

আসন ভাগাভাগি

উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৫টি আসনে এই জোট লড়বে বলে ঠিক করেছে। যার মধ্যে সমাজবাদী পার্টি ৩৭টি আসনে ও বহুজন সমাজ পার্টি ৩৮টি আসনে লড়বে বলে ঠিক করেছে।

আউট কংগ্রেস

আউট কংগ্রেস

এর বাইরে আমেঠি ও রায়বরেলি আসন - যেখানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও চেয়ারপার্সন সনিয়া গান্ধী লড়ে আসছেন, সেখানে কোনও প্রার্থী দেওয়া হয়নি। এছাড়া তিনটি আসন অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলের জন্য ছেড়ে রাখা হয়েছে।

একা লড়বে কংগ্রেস

একা লড়বে কংগ্রেস

যদিও রাহুল গান্ধী সপা-বসপা জোটের পরই বলে দিয়েছিলেন, কংগ্রেস উত্তরপ্রদেশের ৮০টি আসনেই লড়াই করবে। যার জন্য প্রিয়াঙ্কা গান্ধীকেও রাজনীতির ময়দানে নামানো হয়েছে। একদিকে বিজেপি ও অন্যদিকে সপা-বসপা জোটের বিরুদ্ধেই এবার লড়তে হবে কংগ্রেসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+