কংগ্রেসকে কার্যত ল্যাং মেরে উত্তরপ্রদেশে আসন সমঝোতা চূড়ান্ত 'বুয়া-ভাতিজা'-র

কংগ্রেসকে পাত্তা দিতে আর রাজি নয় বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি।

কংগ্রেসকে পাত্তা দিতে আর রাজি নয় বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাদ দিয়েই লোকসভা নির্বাচনে প্রায় আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে বুয়া-ভাতিজার জোট।

উত্তরপ্রদেশে আসন সমঝোতা চূড়ান্ত বুয়া-ভাতিজা-র

সূত্রের খবর, দুটি দলই ৩৭টি করে আসনে লড়াই করবে বলে ঠিক করে নিয়েছে। সবমিলিয়ে উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন রয়েছে। যার অর্থ বসপা ও সপা মিলিয়ে ৭৪টি আসনে লড়লে বাকী থাকে মাত্র ৬টি আসন। যার মধ্যে কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে ২টি মাত্র আসন।

কংগ্রেসের দেওয়া আসন সমঝোতায় যে দুই দল খুশি নয় তা সপা-বসপা বহুদিন ধরে বসে আসছে। ফলে কংগ্রেসের জন্য শুধু রায়বরেলি ও আমেঠি আসন ছেড়ে রাখা হয়েছে। এই দুটি আসন থেকে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৪ লোকসভা নির্বাচনেও কংগ্রেস উত্তরপ্রদেশ থেকে এই দুটি আসনেই জেতেন।

রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট করবে ভেবেও পরে পিছিয়ে এসেছে সপা-বসপা। অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলও বিজেপি বিরোধী জোটে রয়েছে। তাঁরা সপা-বসপা জোটে যোগ দিলে বাকী আসন তাদের দেওয়া হতে পারে।

ফলে সবমিলিয়ে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী জোট একত্রিত না হওয়ার সম্ভাবনাই প্রবল হচ্ছে। এক্ষেত্রে গেরুয়া শিবির অক্সিজেন পেয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+