নিজের ঘর সামলাতে পারেন না! 'এজেন্সির ভয়' নিয়ে মন্তব্যের জন্য পাল্টা রাহুল গান্ধীকে নিশানা মায়াবতীর

নিজের ঘর সামলাতে পারেন না! 'এজেন্সির ভয়' নিয়ে মন্তব্যের জন্য পাল্টা রাহুল গান্ধীকে নিশানা মায়াবতীর

কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করলেন বিএসপি (bsp) সুপ্রিমো মায়াবতী (mayavati)। প্রসঙ্গত শনিবার রাহুল গান্ধী (rahul gandhi) বলেছিলেন, উত্তর প্রদেশ (uttar pradesh) বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফ থেকে মায়াবতীকে জোট প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সিবিআই, ইডি, পেগাসাসের কারণে তিনি সাড়া দিতে পারেননি। এব্যাপারে উত্তর দিতে গিয়ে মায়াবতী বলেছেন, যিনি নিজের ঘর সামলাতে পারছেন না, কিন্তু বিএসপিকে নিশানা করছেন।

মিথ্যা বলছেন রাহুল

মিথ্যা বলছেন রাহুল

বিএসপি সুপ্রিমো এদিন দাবি করেন, সম্পূর্ণ মিথ্যা বলছেন রাহুল গান্ধী। ছোটখাটো ঘটনার ওপরে ফোকাস না করে, উত্তর প্রদেশের হারই ফোকাস হওয়া উচিত। তিনি আরও বলেন, কংগ্রেসের এই ধরনের মন্তব্য করার আগে ১০০ বার ভাবা উচিত। তারা বিজেপির বিরুদ্ধে জিততে পারছে না, কিন্তু এই ধরনের মন্তব্য করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ক্ষমতার থাকতেও কিছু করেন আর ক্ষমতায় না থাককেও কিছু করেনি।

বিএসপির বদনামের চেষ্টা

বিএসপির বদনামের চেষ্টা

মায়াবতী আরও বলেছেন, রাহুল গান্ধীই শুধু নন, তাঁর বাবা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বহুজন সমাজ পার্টিকে বদনামের চেষ্টা করে গিয়েছেন। এমন প্রিয়ঙ্কা গান্ধীও সেই কাজ করে চলেছেন বলে অভিযোগ করেছেন মায়াবতী। তিনি বলেন, প্রিয়ঙ্গা গান্ধীও তাঁর বিরুদ্ধে ইডি-সিবিআই-এর ভয়ে কথা বলেছিলেন। কিন্তু এইসব সত্য নয় বলে দাবি করেছেন মায়াবতী। তিনি বলেন, কংগ্রেসের নেতাদের জানা উচিত, সুপ্রিম কোর্টে এইসবের বিরুদ্ধে লড়াইয়ে তারা জয় পেয়েছেন।

রাহুলের অভিযোগ

রাহুলের অভিযোগ

শনিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে মায়াবতীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে তাদের তরফে জোটপ্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই প্রস্তাব নিয়ে কোনও কথা বলেননি মায়াবতী। তারপরেই রাহুল মন্তব্য করেন, ইডি, সিবিআই আর পেগাসাসের ভয়ে মায়াবতী শাসক বিজেপিকে সরাসরি জিততে সাহায্য করেছেন।

 উত্তর প্রদেশে কংগ্রেস প্রায় শূন্য

উত্তর প্রদেশে কংগ্রেস প্রায় শূন্য

একটা সময়ে যে রাজ্য কংগ্রেসকে একের পর এক প্রধানমন্ত্রী দিয়েছে, এখন সেই রাজ্যে কংগ্রেসের দখলে মাত্র দুটি বিধানসভা আসন। ৯৭ শতাংশ কংগ্রেস প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছে। ৪০৩ আসন বিশিষ্ট বিধানসভায় কংগ্রেসের ভোট শেয়ার মাত্র ২.৫ শতাংশের আশপাশে। লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীও উত্তর প্রদেশ থেকে পরাজিত। তুলনায় বিএসপির ফল কিছুটা ভাল। একটি আসন জয় করেও তাদের দখলে ১৩ শতাংশ ভোট।
অন্যদিকে, ২০১৭-র খারাপ ফলাফলের পরে এবারের বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবও কংগ্রেসের সঙ্গে আর জোট করেননি। ছোট দলগুলির সঙ্গে জোট করেও অখিলেশ বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+