বিজেপি সাংসদ রীতা বহুগুণার ছেলে সমাজবাদী পার্টিতে যোগ দিতে প্রস্তুত
সূত্রের খবর, বিজেপি সাংসদ রীতা বহুগুনা জোশীর ছেলে মায়াঙ্ক জোশী যোগ দিতে পারেন সমাজবাদী দলে। বিজেপির তরফে লখনউ ক্যান্টনমেন্ট থেকে তাঁকে প্রার্থীনা করা হলেই তিনি সমাজবাদী পার্টিতে নাম লেখাতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে৷ কিছুদিন আগেই সাংসদ রীতা বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন তাই তার ছেলেকে টিকিট দিক দল৷

সূত্রের মতে, বিজেপি লখনউ ক্যান্ট থেকে মায়াঙ্ককে টিকিট দেবে না। এবং যদি সত্যিই সেটা হয় তাহলে মায়াঙ্ককে একই আসন থেকে প্রার্থী করতে পারে সমাবাদীপার্টি! এরকমই সম্ভাবনা তৈরি হয়েছে৷ যদিও বিজেপি এখনও লখনউয়ের ৯টি বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেনি। সমাজবাদী পার্টিও বিজেপির প্রার্থী ঘোষণার জন্য অপেক্ষা করছে!
সম্প্রতি গোরখপুর অঞ্চলের ৬২টি আসনের ৩৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যেখানে অনেক বর্তমান এমএলএও বাদ পড়েছেন৷ ৬ ও৭ (৩ মার্চ এবং ৭ মার্চ) ভোট হবে এই ৬২টি আসনে৷ এই ৩৭ জনের মধ্যে ৪৩% নতুন মুখ নিয়ে এসেছে গেরুয়া শিবির। এখনও অবধি ঘোষিত ২৯৫টি নামের মধ্যে, বিজেপি ৫৬ জন বর্তমান বিধায়ককে বাদ দিয়েছে। সিএম হিসাবে, আদিত্যনাথ বিজেপির রাজ্য নির্বাচন কমিটির সদস্য এবং প্রার্থী চূড়ান্তকরণ সংক্রান্ত সমস্ত সভায় যোগ দেন৷ পাশাপাশি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি স্বাধীন দেব সিং এবং উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মার মতো অন্যান্য নেতার সম্মিলিত সিদ্ধান্ত নেন।
তবে শুধু রীতাই নন, সংবাদমাধ্যমের প্রকাশিত খবর এসপি সিং বাঘেল, কৌশল কিশোর, রাজ্যপাল কালরাজ মিশ্র, ফাগু চৌহান এবং সাংসদ, রবীন্দ্র কুশওয়াহা সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তাদের আত্মীয়দের জন্য টিকিট চেয়েছেন৷ উত্তরপ্রদেশের আরও কয়েকজন মন্ত্রীও তাদের পরিবারের সদস্যদের জন্য টিকিট চেয়েছেন। তবে দল 'আত্মীয়তা' নাকি যোগ্যতার ভিত্তিতে টিকিট দেয় সেটাই দেখতে মরিয়া রাজনৈতিক বিশেষজ্ঞরা! তবে কয়েকদিন আগেই সাংসদ এবং উত্তর প্রদেশে প্রবীণ নেতা রীতা বহুগুনা জোশী নাকি দলে জানিয়েছেন তার ছেলে মায়াঙ্ক জোশী আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে যাতে লখনউ ক্যান্টনমেন্ট আসনে টিকিট পায়৷ এবং এই টিকিট তাঁর সাংসদ পদের বিনিময়ে হলেও অসুবিধে নেই৷












Click it and Unblock the Notifications