গুজরাত দাঙ্গার সময়ে নারোদা গামে ছিলেন না মায়া কোদনানি, সাক্ষ্যে বললেন অমিত শাহ
নারোদা গাম সংঘর্ষ মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন গুজরাত মন্ত্রী মায়া কোদনানি ঘটনাস্থলে ছিলেন না বলে সাক্ষ্য দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
গুজরাত দাঙ্গার সময়ে নারোদা গাম সংঘর্ষ মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন গুজরাত মন্ত্রী মায়া কোদনানি ঘটনাস্থলে ছিলেন না বলে সাক্ষ্য দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন আহমেদাবাদে দায়রা আদালতে গিয়ে সাক্ষ্য দেন অমিত শাহ। একইসঙ্গে জানান, কোদনানির সঙ্গে ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে গুজরাত নির্বাচনের সময়ে তাঁর দেখা হয়েছিল।

এই ঘটনায় মায়া কোদনানি সাক্ষী হিসাবে অমিত শাহের নাম দিলে তাঁকে সমন পাঠানো যায়নি। তিনি সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন বলে আদালতে জানান মায়ার আইনজীবী। আদালতে বেশ কয়েকটি তারিখ পেরিয়ে যাওয়ার পরে আমিত শাহ এদিন হাজির হয়ে সাক্ষী দিলেন।
নারোদা গাম মামলায় ২০০২ সালে ১১ জন মুসলমানকে নারোদা গামে হত্যা করা হয়। গোধরা কাণ্ডের পরেরদিন এই ঘটনা ঘটেছিল। সেই সময়ে গুজরাতের মন্ত্রী ছিলেন মায়া কোদনানি। তিনি ছাড়াও মোট ৮২ জনকে অভিযুক্ত করা হয়।
এর পাশাপাশি নারোদা পাটিয়া মামলায় ৯৭ জন মুসলমানের হত্যায় মায়া কোদনানিকে ইতিমধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নারোদা গাম মামলায় কোদনানি বারবারই জানিয়েছিলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। সেই একই দাবি এদিন আদালতে সাক্ষ্য দেওয়ার সময় করলেন অমিত শাহ-ও।












Click it and Unblock the Notifications