Work from home' কর্মীদের জন্য সুখবর থাকতে পারে কেন্দ্রীয় বাজেটে, বলছে ডেলয়েট

Work from home' কর্মীদের জন্য সুখবর থাকতে পারে কেন্দ্রীয় বাজেটে, বলছে ডেলয়েট

২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ২০২১ সালের বিপর্যয়কর করোনার দ্বিতীয় তরঙ্গের এবং তৃতীয় তরঙ্গের বিষয়টি মাথায় রাখতে চলেছে কেন্দ্র৷ এবং সে কারণেই এখনও 'বাড়ি থেকে কাজ' করছেন এরকম কর্মীদের জন্য বিশেষ ঘোষণা থাকতে পারে কেন্দ্রীয় বাজেটে, এরকমটাই মনে করছে ডেলয়েট৷

করোনার দুটি ঢেউয়ের প্রভাব!

করোনার দুটি ঢেউয়ের প্রভাব!

করোনার দ্বিতীয় ও তৃতীয় তরঙ্গে মাসের পরে মাস ওড়িশা সহ দেশের অনেক রাজ্যে লকডাউন কিংবা আংশিক লকডাউন হয়েছে। আগামী বাজেট কি কর্মচারীদের উপর লকডাউনের বোঝা কমিয়ে দেবে? যদিও তৃতীয় তরঙ্গে পুরো দেশ লকডাউনের সম্মুখীন হয়নি, তা হয়েছে আঞ্চলিক ভাবে। দেশের বিভিন্ন প্রান্তে মার্চ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত লকডাউন চলেছিল ফলস্বরূপ, বাড়ি থেকে কাজ মহামারী যুগে নতুন স্বাভাবিক পক্রিয়া হিসাবে আবির্ভূত হয়েছে। কিন্তু বাজেট বিশ্লেষক সংস্থাটি বলছে যে এবারের কেন্দ্রীয় বাজেটে 'ওয়ার্ক ফ্রম হোম কর্মীদের জন্য বিশেষ প্ঢ়াকেজ থাকতে চলেছে৷

ডেলয়েটের দাবি!

ডেলয়েটের দাবি!

ডেলয়েটের দাবি, কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ অর্থবর্ষে 'বাড়ি থেকে কাজ করার জন্য অতিরিক্ত ছাড় দিতে পারে কেন্দ্র। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, যেখানে কর্মীরা বিভিন্ন ব্যবসায় যুক্ত থেকে বাড়ি থেকে কাজ করছেন, কর্মচারীদের অতিরিক্ত, 'বাড়ি থেকে কাজ' সংক্রান্ত ব্যয় যেমন, ইন্টারনেট চার্জ, ভাড়া, বিদ্যুৎ, আসবাবপত্র ইত্যাদি বহন করার সম্ভাবনা রয়েছে।যার ফলে ডেলয়েটের মতে, নিয়োগকর্তাদের এই ব্যয় মেটাতে ভাতা প্রদান করা উচিৎ কেন্দ্রের। গবেষণা সংস্থাটি যুক্তরাজ্যের উদাহরণ উদ্ধৃত করেছে যেখানে সরকার বাড়ি থেকে কাজ করতে হলে অতিরিক্ত পরিবারের খরচের জন্য প্রতি সপ্তাহে টাকা, ৬ শতাংশ ফ্ল্যাট রেট হিসেবে প্রদান করেছে। ডেলয়েটের বক্তব্য, এই পদ্ধতি অনুসরণ করেই বাজেট অনেক 'বাড়ি থেকে কাজ' কর্মীদের কাজ হারানো আটকানো যেতে পারে৷

কোভিডে মৃতদের পরিবারের জন্য বিশেষ প্যাকেজের দাবি কংগ্রেসের!

কোভিডে মৃতদের পরিবারের জন্য বিশেষ প্যাকেজের দাবি কংগ্রেসের!

প্রসঙ্গত, কংগ্রেসের সংসদীয় নীতি নির্ধারক কমিটি আসতে চলা বাজেটে কোভিডে মৃতদের পরিবারের জন্য বিশেষ প্যাকেজ দাবি করেছে৷ বাজেট অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও উত্থাপন করতে চায় কংগ্রেস৷ কোভিডে মৃত ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা, ভারত-চীন সীমান্ত দ্বন্দ্ব থেকে শুরু করে কৃষকদের সমস্যা। এই সমস্ত ইস্যু নিয়ে সরব হতে চলেছে কংগ্রেস৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে এই নিয়ে আলোচনাও করবে কংগ্রেস৷ বৈঠকে তাবড় তাবড় নেতাদের উপস্থিত থাকতে দেখা যায়। প্রবীণ কংগ্রেস সাংসদ এ কে অ্যান্থনি, কে সি বেনুগোপাল, মল্লিকার্জুন খড়গে, আনন্দ শর্মা, অধীর রঞ্জন চৌধুরী, কে সুরেশ, জয়রাম রমেশ, মনিকাম ঠাকুরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+