ছাতার আড়ালেই উত্তরাখণ্ডে পালিয়েছে অমৃতপাল সিং! তথ্য পেয়েই হাই-অ্যালার্ট জারি সে রাজ্যে
Amritpal Singh: একের পর এক দিন কেটে যাচ্ছে! কিন্তু এখনও পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং! যদিও তাঁকে ধরতে ইতিমধ্যে জাল ছড়িয়েছে পুলিশ। যে কোনও মুহূর্তে সে ধরা পড়বে বলে দাবি করা হচ্ছে। আর এর মধ্যেই হরিয়ানার কুরুক্ষেত্রের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ওই এলাকাতেই অমৃতপাল থাকতেন বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যে উত্তরাখণ্ডে অমৃতপাল লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

গ্রেফতার এক মহিলা
অন্যদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ পুলীশ জানাচ্ছে, গত ১৯ মার্চ রাতে অমৃতপাল সেখানে ছিল। সকাল হতেই সে সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি পুলিশের। ইতিমধ্যে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই মহিলার নাম বলজিত কাউর বলে জানা গিয়েছে। হরিয়ানা পুলিশের সাহায্যেই পাঞ্জাব পুলিশ বলজিত বলে ওই মহিলাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, গত ১৯ তারিখ রাতে এই মহিলার বাড়িতেই গা ঢাকা দেয় খালিস্তানি এই নেতা।
|
ট্র্যাক করা হচ্ছে অমৃতপাল সিংকে
পাঞ্জাব পুলিশের দাবি, অমৃতপাল সিং অমৃতসরের জল্লপপুর খেড়া গ্রামে একটি ফায়ারিং রেঞ্জ তৈরি করেছিল। সেখানে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলত বলেও জানা গিয়েছে। অন্যদিকে পাঞ্জাব পুলিশের আইজিপি জানাচ্ছেন, পুলিশের একটি টিম লাগাতার ট্র্যাক করছে। একাধিক এলাকার সিসিটিভি ফুটেজ জোড়ো করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, সম্ভবত উত্তরাখন্ডে পালিয়েছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী এই নেতা। ইতিমধ্যে সে রাজ্যেকে অ্যালার্ট করা হয়েছে পাঞ্জব এবং হরিয়ানা পুলিশের তরফে।

অ্যালার্ট করা হয়েছে
জানা গিয়েছে, ধৃত বলজিত কাউরকে গত কয়েক দফায় জেরা করা হয়েছে। আর এই দীর্ঘ জেরায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। শুধু তাই নয়, অমৃতপাল উত্তরাখন্ডের দিকে গিয়েছে বলেও জেরায় ওই মহিলা পুলিশকে জানিয়েছে বলে খবর। আর এরপরেই সে রাজ্যকে তথ্য দিয়ে অ্যালার্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই তথ্য পাওয়ার পরেই সে রাজ্যে বিভিন্ন জায়গাতে তল্লাশি শুরু হয়েছে। এমনকি সীমান্তবর্তী এলাকা গুলিতে গভীর রাত পর্যন্ত তল্লাশি এবং নজরদারি চলেছে বলেও জানা গিয়েছে। এমনকি উত্তরাখন্ডের হোটেলগুলিতেও নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

যা জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা
উত্তরাখন্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, দেরাদুন, হরিদ্বার ও ইউএসনগর এলাকাগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও একাধিক জায়গাতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি একাধিক জায়গাতে ব্যাপক মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়েছে।
ছবি সৌ:এএনআই












Click it and Unblock the Notifications