মণিপুরে ৩ মে শ্লীলতাহানি! তিনমাসের বেশি সময় পরে থানায় এফআইআর মহিলার
ঘটনার তিন মাসের বেশি সময় পরে মণিপুরের চুরাচাঁদপুরে বছর ৩৭-এর মহিলাকে ধর্ষণের অভিযোগে এফআইআর নথিভুক্ত করেছে প্রশাসন। প্রসঙ্গত গত ৩ মে থেকে মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু হয়।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নাম না প্রকাশ করার শর্তে এক আধিকারিক জানিয়েছেন, বুধবার ওই মহিলা বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন, চুরাচাঁদপুরে পাঁচ-ছয়জন কুকি দুষ্কৃতী তাঁকে ধর্ষণ করে। এক্ষেত্রে বিষ্ণুপুর থানা থেকে মামলাটি চুরাচাঁদপুরে স্থানান্তরিত করা হবে। চুরাচাঁদপুর থানা এর তদন্ত শুরু করবে।

গত তিনমাস ধরে মণিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে জাতিগত হিংসা চলছে। এখনও পর্যন্ত সরকারি হিসেবে হিংসায় ১৫২ জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন। হাজার হাজার মানুষ ঘড়ছাড়া। উভয়পক্ষই একে অপর পক্ষের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ-সহ বর্বরতার অভিযোগ এনেছে।
জুলাই মাসে মণিপুরের ৩০ সেকেন্ডের একটি ভিডিও দেশ জুড়ে আলোড়ন তৈরি করে। সেখানেই দুই উপজাতি মহিলাকে মারধরের পরে নগ্ন অবস্থার নিয়ে যাওয়া হচ্ছিল। এরই এফআইআর থেকে উদ্ধৃতি দিয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই মহিলা অভিযোগ করেছেন, ৩ মে বিকেল ৪.৩০-এর দিকে কুকি পুরুষদের একটি দল তাঁর ওপরে নির্যাতন চালায়। পরে আরও অনেকে সেই নির্যাতনে যোগ দেয় বলে ওই মহিলা অভিযোগ করেছেন।
ওই মহিলায় পুলিশকে জানিয়েছেন, একটা সময়ে তিনি জ্ঞান হারিয়েছিলেন। তারপর যখন জ্ঞান ফেরে তখন মেইতেইদের ঘেরা একচটি বাড়িতে দেখে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক জানিয়েছেন ওই মহিলাকে ফরেনসিক সায়েন্স অ্যান্ড টক্সিকোলজি বিভাগে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।












Click it and Unblock the Notifications