নির্ভয়ার দোষীর ক্ষমা ভিক্ষার আর্জির পুনর্বিবেচনার শুনানিতে আগ্রাধিকারের নির্দেশ প্রধান বিচারপতির

নির্ভয়ার দোষীর ক্ষমা ভিক্ষার আর্জির পুনর্বিবেচনার শুনানিতে আগ্রাধিকারের নির্দেশ প্রধান বিচারপতির

এক ফেব্রুয়ারি ফাঁসির সাজা কার্যকর হওয়ার কথা। সেই সাজায় ক্ষমা করার আর্জি পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত এক আসামী। সেই আর্জি আগ্রাধিকার দিয়ে দেখার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি এসএ ববদে।

প্রধান বিচারপতির নির্দেশ

প্রধান বিচারপতির নির্দেশ

নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত মুকেশ সিং রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আর্জি খািরজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই আবেদনের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন মুকেশ সিংয়ের আইনজীবী। তার পরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন যদি ১ ফেব্রুয়ারি তাঁদের ফাঁসির সাজা কার্যকর করা হয়। তাহলে এই আবেদনের উপর শুনানি সবার আগে গুরুত্ব দিয়ে করতে হবে।

রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ

রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ

নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত চার জন মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় সিং এবং পবন গুপ্তাকে ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২২ জানুয়ারি তাঁদের সাজা কার্যকর করার ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে। এমনকী রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আর্জিও খারিজ হয়ে যায়। তারপরেই মুকেশ সিং রাষ্ট্রপতি ক্ষমা ভিক্ষার আর্জি খারিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

তিহার জেলে ফাঁসির প্রস্তুতি

তিহার জেলে ফাঁসির প্রস্তুতি

এদিকে তিহার জেলে চার আসামীকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফাঁসুড়ে জোগার করা হয়ে গিয়েছে। চলছে মহড়া। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কারাগার। ফাঁসির সাজা প্রাপ্ত আসামিদের উপর কড়া নজরদারি রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+