টাকার জন্য নিজের মামাও যুক্ত হয়ে যেতে পারেন এমন কাজে
ছাত্রীটি বেড়াতে গিয়েছিল মামার বাড়ি। কিন্তু সেখানে গিয়ে এমন সব জঘন্য ঘটনা ঘটল যাতে সে মানসিক ভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছে।
নিজের ভাগ্নিকে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে মামা রবি ও মামি জ্যোতিকে গ্রেফতার করল পুলিশ। এমন কি গ্রেফতার করা হয়েছে ছাত্রীর বাবা হীরালালকেও। ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের উজ্জয়িনীর নাজিহিরি শিপ্রা এভিনিউ।
নিজের মামাই প্রথম তাকে ধর্ষণ করে এবং বেশ কয়েকবার ধর্ষণ করে। পুলিশের কাছে ছাত্রীর এই বয়ানে সকলেই হতবাক হয়ে গেছেন।

গরমের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। কিন্তু সে কখনই ভাবতে পারেনি সেখানে তার জন্য কী অপেক্ষা করছে।
বছর পনেরোর ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে, নিজের মামাই তাঁকে প্রথম ধর্ষণ করে। দিন কয়েক পরে মামার এক বন্ধু আসে মদ খেয়ে। সেও তাঁকে ধর্ষণ করে বলে জানিয়েছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই মামা সঙ্গে করে লোক নিয়ে আসত আর তাদের মদ খাইয়ে তার ঘরে পাঠিয়ে দিত বলে অভিযোগ করেছে ওই হতভাগ্য ছাত্রী। পুলিশের হাতে ধৃত ছাত্রীর মামা রবি ঘটনায় যুক্ত আরও তিনজনের নাম পুলিশের কাছে দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications