থানার মধ্যেই মহিলার সামনে হস্তমৈথুন, বহিষ্কৃত পুলিশ অফিসার
থানার মধ্যেই মহিলার সামনে হস্তমৈথুন, বহিষ্কৃত পুলিশ অফিসার
পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন এক মহিলা আর সেখানেই এক পুলিশকর্মীর কাছে হেনস্থা হতে হল তাঁকে। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় এক পুলিশ কর্মী মহিলার সামনেই হস্তমৈথুন করতে শুরু করে দেন, তাও আবার থানার মধ্যেই। পুলিশ কর্মীর এই আচরণে বিরক্ত হয়ে ওই মহিলা গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেন। ওই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবং ভিডিওতে দেখা গিয়েছে মহিলার সামনেই ভাতনি পুলিশ থানার কর্মী হস্তমৈথুন করছেন।

জানা গিয়েছে, দেওরিয়া জেলার ভাতনি থানার স্টেশন হাউস অফিসার ভীষ্ম পাল সিং থানায় অভিযোগ জানাতে আসা মহিলার সামনে হস্তমৈথুন করছে। দেওরিয়ার এসপি বলেন, 'এফআইআর করা হয়েছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে এবং তাঁকে বহিষ্কৃর করে দেওয়া হয়েছে। পদক্ষেপ নেওয়া হবে শীঘ্রই।’ এমন ভিডিও প্রকাশ হতেই ক্ষেপে উঠেছেন স্থানীয়রা। অভিযুক্ত ইন্সপেক্টরের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী।
ওই মহিলার অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ভাতনি থানায় দিন তিনেক ধরে অভিযোগ লেখাতে আসছেন তিনি। তবে প্রত্যেকবারই থানার এসএইচও একই কাণ্ড করেন। মহিলার অভিযোগ, ইন্সপেক্টরের কেবিনে অভিযোগ লেখাতে গেলেই শুরু হয় হেনস্থা। তাঁকে দেখে ওই পুলিশকর্মী নিজের গোপন অঙ্গে হাত দেন, হস্তমৈথুন করেন, নানা অশ্লীল অঙ্গভঙ্গি করেন। বার দুয়েক এমন হওয়ার পরেও গোটা ব্যাপারটা উপেক্ষা করেছিলেন মহিলা। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মহিলা ঠিক করেন ওই ইনস্পেক্টরকে উচিত শিক্ষা দেবেন। পুলিশ কর্মী এরকম আচরণ মহিলা ও তাঁর কন্যার সামনেও করেন।
গোপন ক্যামেরায় এসএইচও–এর কুকীর্তির ভিডিও তুলে নেন তাঁরা। এরপর সেই ভিডিও প্রকাশ পেতেই শোরগোল পড়ে যায়। বহিষ্কার করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। জানা গিয়েছে, এর আগেও নাকি এমন কুকর্মের জন্য বদলি হয়েছে অভিযুক্ত ইন্সপেক্টরের।












Click it and Unblock the Notifications