অগ্নিপথ নিয়ে হিংসাত্মক আন্দোলন হায়দরাবাদে, গ্রেফতার মাস্টার মাইন্ড

অগ্নিপথ নিয়ে হিংসাত্মক আন্দোলন হায়দরাবাদে, গ্রেফতার মাস্টার মাইন্ড

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে আন্দোলন হিংসাত্মক আকার নিয়েছিল হায়দরাবাদে। সংঘর্ষে এক জন মারা গিয়েছেন। আহত হয়েছিলেন কমপক্ষে ১৫ জন। তারপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। সেই ঘটনায় ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই পুরো অশান্তি ছড়ানোর নেপথ্যে কাজ করেছে অর্থাৎ সেই ছিল মাস্টার মাইন্ড এমনই দাবি পুলিশের। অভিযুক্ত ব্যক্তি প্রাক্তন সেনাকর্মী বলে জানা গিয়েছে।

অগ্নিপথ নিয়ে হিংসাত্মক আন্দোলন হায়দরাবাদে, গ্রেফতার মাস্টার মাইন্ড

যাঁকে গ্রেফতার করা হয়েছে তার নাম আভুলা সুভা রাও। তার উস্কানিতেই হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ স্টেশনে একাধিক ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের দাবি অভিযুক্ত ব্যক্তি মোবাইলে হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করে অশান্তি ছড়ানোতে উস্কানি দিয়েছিলেন। সেই হোয়াটস অ্যাপ গ্রুপে নানা উস্কািনমূলক বক্তব্য এবং ভিডিও পোস্ট করা হয়েছিল। অভিযুক্ত প্রাক্তন সেনা কর্মী অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার বাসিন্দা। সেনা বাহিনীতে যাঁরা যোগদিতে চায় তাঁদের প্রশিক্ষণ দেওয়ার অ্যাকাডেমি চালান অভিযুক্ত।

তদন্তকারীরা জানিয়েছেন মাত্র কয়েক বছরেই হায়দারাবাদ সহ একাধিক জায়গায় নিজে প্রশিক্ষণ শিবিরের শাখা খুলে ফেলেছেন তিনি। প্রায় সাতটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তাঁর। তাঁর ছড়ানো হোয়াটসঅ্যাপ ম্যাসেজ থেকে অশান্তির পারদ চড়েছিল হায়দরাবাদে। পরিস্থিতি সামাল দিেত পুলিশ ১৭ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তাতে ওয়ারঙ্গেলের বাসিন্দা ১৯ বছরের যুবক রাজেশ মারা গিয়েছেন। আহত হয়েছিলেন কমপক্ষে ১৫ জন। সেকেন্দ্রাবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা ইস্টকোস্ট এক্সপ্রেসে আগুন ধরিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। স্টেশনে ভাঙচুর চালানো হয়। একাধিক জায়গায় অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল।

অশান্তি ছড়ানোর অভিযোগে একাধিক জায়গায় ধরপাকড় চালিয়েছে পুলিশ। অধোনি, কর্নুল,গুন্টুর, নেল্লোর, বিশাখাপত্তনম,ইয়ালামাছলি সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বহু গ্রেফতার করা হয়েছে। শুধু হায়দরাবাদে নয় একাধিক জায়গায় অশান্তি ছড়িয়েছে বিশেষ করে বিহারে। বিহারে আজও ট্রেন বন্ধ রাখা হয়েছে। বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে। উত্তর প্রদেশেও হামলার ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের একাধিক জায়গায় অশান্তির আঁচ পাওয়া গিয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য প্রাক্তন সেনা প্রধান ভিকে সিং দাবি করেছেন বিরোধীদের উস্কানিতেউ অশান্তি ছড়িয়েছে। ৫০০টাকা দিয়ে লোক ভাড়া করা হয়েছিল।তারাই মূলত অশান্তি ছড়িয়েছে। এদিকে আজ দিল্লিতে সত্যাগ্রহে বসেছেন কংগ্রেস নেতারা। অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+