সাইকেল চেপেই বুথে ‘মাস্টার’ বিজয়, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরেই অভিনব প্রতিবাদ বলে দাবি অনুরাগীদের
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চেপে ভোট দিতে গেলেন ‘মাস্টার’ খ্যাত বিজয়
ভোটের আবহে তপ্ত গোটা ভারত। মঙ্গলবার সকাল থেকেই ভোট চলছে পাঁচ রাজ্যে। লড়াইয়ে নেমেছেন বাংলা, অসম, তামিলনাড়ু, কেরল, পদুচেরির ডান-বাম পদপ্রার্থীরা। এদিকে এদিন ভোট শুরু হতেই সাইকেল চালিয়ে ভোট দিতে গেলেন দক্ষিণী অভিনেতা থালাপাথি বিজয়। আর তা নিয়ে বিস্তর চাপানৌতর শুরু হয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক ময়দানে। অন্যদিকে সাইকেলে বিজয়কে ভোট দিতে যেতে দেখে বাধভাঙা উচ্ছ্বাস চোখে পড়েছে তাঁর ভক্তদের মধ্যে।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে অভিনব প্রতিবাদ
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকমাসে পেট্রোপণ্যের লাগামছাড়া দাম বৃদ্ধিতে নাজেহাল আম-আদমি। এমনকী যার জেরে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্রের বিজেপি সরকার। অন্যদিকে মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেই বিজেপি বিরোধী প্রচারে নেমে তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের বিরোধী দলেরা। তার ছাপ যে ব্যালট বক্সেও পড়বে তা এক কথায় স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে দক্ষিণী অভিনেতা থালাপাথি বিজয়ের সাইকেল চেপে ভোট দিতে যাওয়াকেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিরই প্রতিবাদ বলেই মনে করছেন অনেকে।

সাইকেল চেপেই বুথে বিজয়
যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলনেননি অভিনেতা। তবে সম্প্রতি বিজয়ের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কেন্দ্রটিতে ভোটগ্রহণ পর্ব চলছে তাঁর পেছনেই বিজয়ের বাড়ি। কিন্তু সেখাকার রাস্তাটি সরু হওয়ার কারণে সাইকেলে চেপেই ভোট দিতে গিয়েছিলেন 'মাস্টার' খ্যাত এই অভিনেতা। অন্যদিকে তামিল অভিনেতার এই অভিনব প্রতিবাদের বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি বিজেপিকেও।

‘মাস্টরকে’ ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো
সূত্রের খবর, এদিন নীলাংগরাই বুথে ভোট দিলেন থালাপাথি বিজয়। ভোট দিতে যাওয়ার সময় করোনা বিধি মানার বিষয়েও বিশেষ ভাবে সচেতন ছিলেন অভিনেতা। মুখে ছিল মাস্ক। এদিকে সকালে তিনি যখন সাইকেল নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেন তখন তাঁকে ঘিরে তাঁর অনুরাগীরাও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এমনকী একসময় জনতার ভিড়ে তাঁর পথও অবরুদ্ধ হয়ে যেতে দেখা যায়।

ভোট দিলেন রজনীকান্ত, কমলা হাসানেরাও
এদিকে মঙ্গলবার সকাল থেকেই তামিলনাড়ুর ২৩৪ আসনে ভোটগ্রহণ পর্ব চলছে। দক্ষিণের এই রাজ্যে এক দফাতেই সম্পন্ন হচ্ছে বিধানসভা ভোট। এদিন ভোট পর্ব শুরু হতেই অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়াম প্রধান কমল হাসানও দুই মেয়ে শ্রুতি ও আকাঙ্খাকে নিয়ে সকাল সকাল ভোট দেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন রজনীকান্তও।












Click it and Unblock the Notifications