হিমালয়ের কোলে অতিবর্ষণ কোন অশনি সঙ্কেতের ইঙ্গিত, হিমাচলের প্লাবনের কোন বার্তা দিচ্ছে প্রকৃতি ?
দেরিতে এসেছে বর্ষা। কিন্তু এবার যেন তার গতি প্রকৃতি কেমন ছন্নছাড়া। কোথাও যেন সেই আগের তাল কেটে গিয়েছে। কোথাও উথাল পাথাল বর্ষা। কোথাও এক চিলতে মেঘের দেখা মেলেনি। গোটা দেশ অসম বর্ষার বৃষ্টিতে ভিজেছে। সবচেয়ে বেশি ভয়ঙ্কর দশা হয়েছে হিমালয় সংলগ্ন এলাকায়।
হিমাচল প্রদেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। এক মাস ধরে টানা বর্ষণে যাকে বলে ধ্বংসের মুখে পৌঁছে গিয়েছে হিমাচল প্রদেশ। সিমলা থেকে শুরু করে কুলু মানালি সর্বত্র ভয়াবহ পরিস্থিতি ৈতরি হয়েছিল। বাড়ি ঘর ভেসে গিয়েছে। মাইলের পর মাইল রাস্তা নিশ্চিহ্ন হয়ে হয়ে গিয়েছে। হড়পা বানে ভেসে গিয়েছে অসংখ্য প্রাণ।

রাজধানী দিল্লিতেও এবার অস্বাভাবিক বর্ষণ হয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানী দিল্লিতে। এর আগে যা তেমন ভাবে কখনও হয়নি। যমুনার জল ফুলে ফেঁপে উঠে দিল্লির একাধিক জায়গায় ভেসে গিয়েছিল। উত্তরাখণ্ডেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল প্রবল বর্ষণে। জুলাই মাস গত ২২ বছরে সর্বাধিক বর্ষণের মাস হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা।
পর পর ২ বছর প্রকৃতির এই চরম রূপে সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। ২০২২ সালে দেশের বিভিন্ন প্রান্তে প্রবল তাপপ্রবাহ দেখা গিয়েছিল। গতবছর বর্ষায় তেমন বৃষ্টি হয়নি গোটা দেশেই। অধিকাংশ জায়গাই তীব্র তাপপ্রবাহ চলেছে। তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশে।
চলতি বছরে বর্ষায় বৃষ্টি একাধিক রেকর্ড গড়েছে। রাজধানী দিল্লিতে ২৪ ঘণ্টায় এমন বৃষ্টি হয়েছে যা গত ৪১ বছরে রেকর্ড। দেশের একাধিক রাজ্যে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, সিকিমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বর্ষণে একাধিক জমির ফসল নষ্ট হয়েছে। উত্তর প্রদেশ েঅসম বর্ষণ দেখা গিয়েছে। কোথাও ভারী বৃষ্টি তো কোথাও অনা বৃষ্টি হয়েছে। অগাস্ট মাসে যে বৃষ্টি হয়েছে তা ১০০ বছরে রেকর্ড।
পর পর ২ বছর প্রকৃতির এই রুদ্ররূপকে কোনও ভাবেই সহজভাবে নিচ্ছে না গবেষকরা। পরিস্থিতি ভয়াবহ আকার নিতে তার তারই আগাম জানান দিচ্ছে প্রকৃতি। এই নিয়ে শঙ্কার মেঘ দেখছেন তাঁরা। এই চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি করে কোনও বার্তা দিচ্ছে না তো প্রকৃতি। এমনিতেই রাষ্ট্রপুঞ্জ সতর্ক করে জানিয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের পর্যায় শেষ হয়ে গিয়েছে। এবার গ্লোবাল বয়েলিং শুরু হয়েছে পৃথিবীর।












Click it and Unblock the Notifications